1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে ‘বাংলা টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৪৯২ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ‘বিশ্ব জুড়ে বাংলা’-এ শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে বেসরকারি টিভি চ্যানেল ‘বাংলা টিভি’র ৬ষ্ঠ বর্ষে পর্দাপণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় বোয়ালমারী শিল্পকলা একাডেমি মিলায়নতনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন বোয়ালমারী পৌরসভার মেয়র ও সাংবাদিক নেতা মো. সেলিম রেজা লিপন। দৈনিক ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলুর পরিচালনায় বাংলা টিভির বোয়ালমারী-আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি খান মোস্তাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, প্রেসক্লাব বোয়ালমারী সভাপতি, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, নাজ ক্যাবলের স্বত্তাধিকারী ও পৌর কাউন্সিলর আব্দুস সামাদ,  শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হাসান ফিরোজ, সমকাল প্রতিনিধি ও প্রেসক্লাব বোয়ালমারী সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মো. আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আকতার তপন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মোল্লা মো. কামরুল ইসলাম, উপজেলা ক্যাব সভাপতি ও যমুনা টিভির প্রতিনিধি মুহাব্বাত জান চৌধূরী, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মো. জাকির হোসেন, দৈনিক ঢাকার ডাকের প্রতিনিধি এমএম জামান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম, সোশ্যাল এক্ট্রিভেটর ক্ষুধার্তের আত্মচিৎকার গ্রুপের এডমিন মো. শামীম প্রধান, সপ্তাহিক মানবদর্পনের ভারপ্রাপ্ত সম্পাদক তারিকুল ইসলাম, রেজা আহম্মেদ, শাহারিয়ার রনি, রতন বিশ্বাস, নুরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে আলোচনা, কেক কাটা, বাংলাটিভি এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION