1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগ সহসভাপতির পদত্যাগ

  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৩২১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত কমিটির সহসভাপতি মো. আওয়াল হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (২৩ মে) সন্ধ্যায় এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি স্বেচ্ছায় পদত্যাগের বিষয়টি উল্লেখ করেন।
এ সময় লিখিত বক্তব্যে মো. আওয়াল হোসেন বলেন, তিনি দীর্ঘদিন যাবত সততা ও নিষ্ঠার সাথে আওয়ামীলীগের অঙ্গসংগঠন সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। গত ১১ মার্চ সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনেও তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। সম্মেলন বোর্ডের অধিকাংশ সদস্য ও ভোটারগণ আওয়াল হোসেনের পক্ষে মতামত ব্যক্ত করেন। তবে তখন কমিটি ঘোষণা না করে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কমিটি স্থগিত রাখেন। দুই মাস অতিবাহিত হলে কাউকে না জানিয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার ও সাধারণ সম্পাদক শরীফ বাকের ইদ্রিস দলের গঠনতন্ত্রের নিয়ম না মেনে সভাপতির নিজস্ব কার্যালয়ে বিএনপি পরিবারের সদস্য মো. জাকির হোসেনকে অনৈতিকভাবে সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এবং আমাকে সহসভাপতি করে নতুন কমিটি ঘোষণা করেন। যা আমাকে না জানিয়ে করা হয়। সে কারণে তিনি স্বেচ্ছাসেবকলীগের বর্তমান সহসভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বিকাশ কর্মকার, উপজেলা যুবলীগের সদস্য সৈয়দ গালিবুর রহমান তানিন প্রমুখ।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল সিকদার বলেন, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আওয়াল হোসেন গত উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন। অনুসন্ধ্যান করে সত্যতা নিশ্চিত হয়েই দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সম্মেলনের মাধ্যমে তাকে সাধারণ সম্পাদক থেকে সহসভাপতি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION