1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতা পেলো সম্মাননা

  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এসএম রাশেদুল হাসান, সমাজসেবা অফিসার কারিজুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, উপজেলা প্রকৌশলী প্রমুখ। আলোচনা সভা শেষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় ২০২৪ সালে নির্বাচিত ৫জন জয়িতাকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। পৃথক ক্যাটাগরিতে সম্মাননা পুরস্কারপ্রাপ্ত জয়িতারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী বোয়ালমারী সদর ইউনিয়নের চুকিনগর গ্রামের আন্তরা পারভীন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শেখর ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের খাদিজা খানম, সফল জননী নারী সহস্রাইল গ্রামের খাদিজা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী সহস্রাইল গ্রামের সৈয়দা মনিরা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মোসা. আফরোজা আক্তার লিমা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION