1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বেড়াদীতে মুদি দোকানে চুরি

  • Update Time : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ১০৮২ Time View
বোয়ালমারী প্রতিনিধিঃ বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদী গ্রামে একটি মুদি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত ৫ এপ্রিল গভীর রাতে মোঃ তারিকুল ইসলামের দোকানে এ চুরি সংঘটিত হয়। সঙ্ঘবদ্ধ চোরের দল দোকানটির তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ৫০ হাজার ৭ শত টাকা,সয়াবিন তেল,ডিজেল,সিগারেট সহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়। তবে ঘটনার দুদিন পর চোরাই পণ্য বেচাকেনার সূত্র ধরে আকিদুল তালুকদার নামে গ্রামের এক চোরকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করার উদ্যোগ নিলে এলাকার কয়েকজন গণ্যমাণ্য ব্যাক্তি দ্রুত বিচারের আশ্বাস দিয়ে আকিদুলকে ছাড়িয়ে নেন। কিন্তু পরবর্তীতে এ নিয়ে শুরু হয় নানা গড়িমসি। পক্ষে-বিপক্ষে এখন চলছে কথা চালাচালি। কেউ চাচ্ছেন বিচার কেউ আবার চোর রক্ষায় নামছেন আটঘাট বেধে। এমন প্রেক্ষিতে শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক তারিকুল ইসলাম। তিনি বলেন,আকিদুল মাদকাসক্ত। আগেও সে একবার আমার দোকান চুরি করতে এসে ধরা পড়ে। এবার সে আমার অনেক ক্ষতি করেছে। জানি- গ্রামে বিচার পাবনা,তাই আইনের আশ্রয় নিয়েছি। কথা বলার জন্য আকিদুলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION