1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বায়তুল হিকমাহ্ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৩৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত আন্তর্জাতিক মানের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বায়তুল হিকমাহ্ মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি সোমবার ও মঙ্গলবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বায়তুল হিকমাহ্ মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন বায়তুল হিকমাহ্ মাদ্রাসার পরিচালনা পর্ষদের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল করিম রাজা। বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা আ’লীগের সদস্য আব্দুল মান্নান মোল্যা, মাদ্রাসা পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী মীর আবুল বাশার, বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. হুসাইন আহমেদ, চিতারবাজার বণিক সমবায় সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. জামাল উদ্দিন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য ও মেসার্স রাজ মটরস্ এর সত্ত্বাধিকারী মো. রবিউল ইসলাম রবিন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী নিজাম মোল্যা, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আবু রিয়াদ খাঁন, চিতারবাজার বণিক সমবায় সমিতির সহসাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী তানজিম হোসেন সোহেল, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য মো. গাজী মুজাহিদ। সার্বিক তত্বাবধানে ছিলেন বায়তুল হিকমাহ্ মাদ্রাসার অধ্যক্ষ মো. সালমান মাহমুদ। যৌথভাবে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম ও রইচ উদ্দিন। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন শিক্ষক ইকবাল হোসেন লিমন, ইমরান হোসেন, মো. রাকিবুল ইসলাম, মো. মাজারুল ইসলাম, মো. সাব্বির আহমেদ, মো. শরিফুল ইসলাম, মো. ওলিয়ার রহমান, বায়জিদ, নাহিদ ও শিক্ষিকাবৃন্দ। ক্রীড়া ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION