1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

মাকে লাঞ্ছিতের পর ছেলের ওপর হামলা মামলায় গ্রেপ্তার ৩

  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৬৭২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরে গোসলের সময় পানি ঘোলা করাকে কেন্দ্র করে কাদিরদী দ্বিমুখী উচ্চ সভাপতি মো. দেলোয়ার হোসেনকে (৪০) কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। দেলোয়ার হোসেন উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের মৃত সাদেক শেখের ছেলে ও আমানা গ্রুপের পরিচালক।

রবিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে আহতের চাচাতো ভাই আব্দুল কুদ্দুস শেখ (৬৪) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর এ পর্যন্ত ৩ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আজ সোমবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব। গ্রেপ্তারকৃতরা হলেন ১৬ নম্বর আসামি রিয়েল বিশ্বাস (১৯), ১৭ নম্বর আসামি রিফাত বিশ্বাস (১৮) ও ১৮ নম্বর আসামি আজগর শেখ (২৫)।

মামলা সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের মৃত সাদেক শেখের ছেলে মো. দেলোয়ার হোসেন শুক্রবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে কাদিরদী বাজারে অবস্থান করছিলেন। তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী, কয়েকজন ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে ঈদ উপলক্ষে কুশলাদি বিনিময় শেষে বাড়ির দিকে রওনা হন। এ সময় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে দেলোয়ারের গতিরোধ করে তার ওপর দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। মুহূর্তের মধ্যে দেলোয়ারকে কুপিয়ে-পিটিয়ে পালিয়ে যায় আসামিরা।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দেলোয়ারকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, বিষয়টি শোনার সাথে সাথেই ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। আহতের চাচাতো ভাইয়ের লিখিত এজাহারের ভিত্তিতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলার তিন আসামিকে রবিবার গ্রেপ্তার করে ওইদিনই আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান, গত শুক্রবার দুপুরে দেলোয়ার হোসেনের মা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করছিলেন। ওই সময় বাড়ির পাশের আরো কয়েক জন কিশোর গোসল করছিল। তারা ঝাঁপাঝাঁপি করে পুকুরের পানি ঘোলা করায় দেলোয়ার হোসেনের মা তাদেরকে ঝাঁপাঝাঁপি করতে নিষেধ করেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ওই কিশোররা তাকে লাঞ্ছিত করে।

বিষয়টি ব্যবসায়ী দেলোয়ার হোসেন বোয়ালমারী থানা পুলিশকে জানালে এ ঘটনার সাথে জড়িত অভিযোগে একই গ্রামের মৃত বিল্লাল বিশ্বাসের ছেলে রিফাতকে (১৬) আটক করে থানা পুলিশ। পরে সন্ধ্যায় কাদিরদী বাজারের এক দোকানে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, মো. দেলোয়ার হোসেন এবং অভিযুক্তদের অভিভাবকদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে, ঈদের পরে এ বিষয়টির সুষ্ঠু সমাধান করা হবে। আর অভিযোগ তুলে নিয়ে আটককৃত রিফাতকে থানা থেকে ছাড়িয়ে আনা হবে। সে মোতাবেক দেলোয়ার হোসেন থানায় ফোন দিয়ে রিফাতকে ছেড়ে দিতে বলেন। কিন্তু রাত ১০টার দিকে কাদিরদী বাজার থেকে রিফাতের সহোদর মোবারক বিশ্বাস (২৫) ও রুবেল বিশ্বাসের (৩২) নেতৃত্বে ১৫/২০ জনের দুর্বৃত্তরা মো. দেলোয়ার হোসেনকে কুপিয়ে জখম করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION