1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহসম্পাদক হলেন এস.এম. আল-আমীন

  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৭০৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এস.এম. আল-আমীন। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার যোগীবরাট গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার এস.এম. ফরিদ আহমেদ এবং মাতা রেবেকা সূলতানা। তার পিতা একজন সরকারী কর্মকর্তা ছিলেন। আল-আমীন চরনারানদিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০০১ সালে এস.এস.সি এবং ২০০৩ সালে কাদিরদী কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন। পরবর্তীতে তিনি উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে তিনি ইংরেজী ভাষা ও সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি আইন বিষয়ে পড়াশোনা করছেন। মূলতঃ ২০০০ সাল থেকেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনে আকৃষ্ট হয়ে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে স্থানীয় ভাবেই জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হন এবং আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। ছাত্র রাজনীতি করাকালীন সময়ে তিনি দলীয় সকল আন্দোলন-কর্মসূচীর পাশাপাশি ছাত্রদের দাবি আদায়ের সকল আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন। তিনি ২০১৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হন এবং ২০১৯ সালে অনুষ্ঠিত ছাত্রদলের জাতীয় কাউন্সিলে প্রাথমিকভাবে তিনি সভাপতি প্রার্থী হন। ১/১১ এর সরকার হঠাতেও তিনি ঢাকার রাজপথে ব্যাপক ভূমিকা রাখেন। ২০১৪ ও ২০১৮ সালের আন্দোলন সংগ্রামে তিনি সামনে থেকে অংশগ্রহণ করেন এবং সাহসী ভূমিকা রাখেন। আল-আমীন তার ২২/২৩ বছরের রাজনৈতিক জীবনে বহু হামলা-মামলার শিকার হন এবং একাধিকবার জেল খাটেন। তবুও তিনি এই দীর্ঘ সময়ে এক মুহূর্তের জন্যও রাজপথ ছেড়ে দূরে থাকেননি। বর্তমানেও তিনি চলমান আন্দোলন সংগ্রামে রাজপথেই সরব রয়েছেন।
গত ২০ এপ্রিল নবগঠিত বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হন তিনি। তার এই পদ প্রাপ্তিতে এলাকার জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন এবং আজীবন সুখে-দুঃখে এই এলাকার মানুষ ও জাতীয়তাবাদী দলের সাথে থাকার প্রতিশ্রæতি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION