1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” বোয়ালমারীতে আঞ্জুমানের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান এলাকার উন্নয়নে সমাজ বিনির্মাণে উজ্জল নক্ষত্র আফতাব উদ্দীন আহমেদ রুপাপাত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে মঈনুল ইসলামকে দেখতে চায় এলাকাবাসী

বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২০১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানকারী নেতা মান্নান মাতুব্বরের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের বাড়িছাড়া করা, হত্যা মামলার বাদী ও সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন, ফসলি জমিতে যেতে বাধা, চাঁদা দাবি এবং হামলা-ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল ৫টায় উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে পরমেশ্বরদী গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহাবুব হাসান সজীব।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটলেও প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পরে আওয়ামী লীগ নেতা মান্নান মাতুব্বর পুনরায় এলাকায় প্রভাব বিস্তার শুরু করেন এবং তার অনুসারীদের নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন। সরকারের পট পরিবর্তনের পর কিছুদিন পালিয়ে থাকলেও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ফিরে এসে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি, বাড়িঘর থেকে উচ্ছেদের চেষ্টা, ফসলি জমিতে যেতে বাধা এবং বিভিন্ন ধরনের হয়রানি চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, জয়পাশা গ্রামের নাজিম হত্যা মামলার বাদী ও সাক্ষীদের বাড়িতে হামলা, লুটপাট, গবাদিপশু লুটপাট, জমিতে যেতে বাধা এবং মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করা হচ্ছে। এসব ঘটনার কারণে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার গত পাঁচ মাস ধরে বাড়িছাড়া রয়েছে এবং প্রায় ৬০ থেকে ৭০ বিঘা জমির পাট কাটতে পারছেন না। এছাড়া মাছের ঘের থেকে মাছ লুট ও বিষ প্রয়োগে মাছ নিধন করা। এসব বিষয়ে থানায় একাধিক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে পরমেশ্বরদী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্কাস মোল্যা বলেন, ১৭ বছর বয়স থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কারণে তিনি ও তার পরিবার দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপি সরকারের আমলেও মান্নান মাতুব্বরের লোকজন তার বাড়ি থেকে গবাদিপশু লুট করেছে এবং তিনি নিজ বাড়িতে স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না।

পরমেশ্বরদী ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আকমল শেখ অভিযোগ করেন, নির্বাচনের পর থেকে তিনি প্রায় সাত মাস বাড়িছাড়া। মান্নান মাতুব্বর তার কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। আওয়ামী লীগ সরকারের সময় যেমন নির্যাতনের শিকার হয়েছেন, এখনও একই ধরনের পরিস্থিতির মধ্যে রয়েছেন।

পরমেশ্বরদী ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকুব্বর মাতুব্বর বলেন, মান্নান মাতুব্বরের প্রভাবের কারণে তিনি নিজ বাড়িতে যেতে পারছেন না। এমনকি নিজের জমির পাট কাটতেও বাধার মুখে পড়তে হচ্ছে, ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান অভিযোগ করেন, জয়পাশা গ্রামের তার ভাতিজা সৈয়দ নাজিম আলী হত্যা মামলার বাদী ও সাক্ষীদের মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। মামলা প্রত্যাহার না করায় তাদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

প্রশাসনের উপর মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, ভুক্তভোগীরা ফ্যাসিস্ট আওয়ামীলীগ নেতা মান্নান মাতুব্বর বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION