
বোয়ালমারী প্রতিনিধি : ৪ নভেম্বর দাদপুর ইউনিয়ন বাগদিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন সম্পূর্ণ হয়। নির্বাচনে ২ টি প্যালেনে মোট ৮ জন প্রার্থী প্রতিদন্ধীতা করেন। প্রার্থীরা হলেন- (১) মোঃ আনোয়ার হোসেন, (২) সৈয়দ আলী হাসান, (৩) মোঃ ইউসুফ আলী, (৪) বিশ্বজিৎ মাহাতো, (৫) সাফিয়া, (৬) সুমনা, (৭) শাবনুর বেগম, (৮) শ্যামলী সরকার। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৬৪। প্রাপ্ত ভোটের সংখ্যা ১৫৭। ৮ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী বিজয় অর্জন করেন। বিজয়ীরা হলেন (১) মোঃ আনোয়ার হোসেন প্রাপ্ত ভোট- ১৩৭, (২) বিশ্বজিৎ মাহাতো প্রাপ্ত ভোট- ১২৯, (৩) সাফিয়া প্রাপ্ত ভোট- ১৩৫, (৪) শাবনুর বেগম প্রাপ্ত ভোট- ১২১।
উক্ত নির্বাচনে রিটানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সরকারী শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা সরকারী শিক্ষা অফিসার উজ্জল কুমার বিশ্বাস।