
স্টাফ রিপোটার: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেছেন। সে ৫ম শ্রেণিতে সারাদেশের মধ্যে ৫ম স্থান অধিকার করে। ৮ম শ্রেণিতে কুমিল্লা বোর্ডে ১ম স্থান এবং এসএসসিতে কুমিল্লা বোর্ডে ৫ম স্থান অর্জন করে। সে প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত নিউ মডেল প্রি ক্যাডেট স্কুল, ৬ষ্ঠ শ্রেণি ভিকারুননেছা স্কুল এন্ড কলেজ, ৭ম শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত ফেনী গার্লস ক্যাডেট কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ইর্ন্টানী চলাকালীন সময়ে ৪৮ তম বিসিএস, এফসিপিএস (সার্জারী) পার্ট- ১ সম্পন্ন করেছেন। এছাড়া কবিতা, বক্তৃতা, বিতর্ক ও নাচ গানে দক্ষতা রয়েছে তার। কবিতা আবৃত্তি তে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে। শাপলা কুঁড়ি তে গল্প বলায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে । তার মা ডা. রওশন জাহান আখতার আলো ২০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০১ সালে ৩১ মে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল হিসেবে যোগদান করেছিলেন। বর্তমানে তিনি জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। তার বাবা ডা. মো. ফরিদ হোসেন মিঞা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। কিছু দিনের মধ্যে একই কর্মস্থলের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান। এরপর মাদারীপুরের সিভিল সার্জন হিসেবে পদোন্নতি পেয়ে বোয়ালমারী কর্মস্থল ত্যাগ করেন। পুনরায় পদোন্নতি পেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এমবিডিসি’র উপ-পরিচালকের দায়িত্ব পান। বিশেষ করে কোভিডকালীন সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল ও ক্লিনিক, ঢাকা বিভাগীয় পরিচালকের দায়িত্ব পালন শেষে তিনি অবসর গ্রহণ করেন। বাবা-মায়ের কর্মস্থলে মেয়ে যোগদান করতে এলে একাধিক ব্যক্তি প্রতিষ্ঠান ফুলেল শুভেচ্ছা জানায় ফাইজাহ্ বিনতে ফরিদকে। বোয়ালমারী বার্তা পরিবার ও বার্তা ক্লাবের পক্ষ থেকে ফাইজাহ্ বিনতে ফরিদকে বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন।