
স্টাফ রিপোর্টার: বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের আলহাজ্ব মুজিবুর রহমান আমিন রেনীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন গত ২৭ সেপ্টেম্বর উপজেলার শিক্ষা অফিসে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন বিদ্যালয়ের সাবেক সভাপতি মরহুম মুজিবুর রহমান আমিনের সুযোগ্য সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব অ্যাড. দেলোয়ার হোসেন। ইতোপূর্বে তিনি ইউ এন ও স্যারের কার্যালয়ে বিশেষ মিটিংএ দাতা সদস্যও নির্বাচিত হন।
তিনি শুধু নিজ উক্ত বিদ্যালয়ই নয়, দীর্ঘদিন ধরে আশপাশের এলাকার দরিদ্র লোকদের মানবিক সহায়তা করে আসছেন।
এছাড়া আলহাজ্ব অ্যাড. দেলোয়ার হোসেন বেস্ট ইয়ার্ন এন্ড সোয়েটারের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব মুজিবুর রহমান আমিন ওয়াকফ এস্টেটের প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লি এবং গাজীপুর সুতা ও সোয়েটার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি এলাকায় সকলের সহযোগিতার মাধ্যমে উক্ত বিদ্যালয় সহ আশেপাশের সকল প্রতিষ্ঠাননের সার্বিক উন্নয়নে পাশে থাকবেন ও এলাকার সকলের কাছে দোয়া কামনা করেছেন।