1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল এক শ্রমিকের বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন একই দোকানে বার বার চুরি বণিক সমিতি নির্বিকার ব্যবসায়ীরা হতাশ মহম্মদপুরে বাড়িতে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত বোয়ালমারীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত স্বামীর সঙ্গে বিরোধ: দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, একজনের মৃত্যু বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’

বোয়ালমারীতে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল এক শ্রমিকের

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে একটি নির্মাণাধীন বহুতল ভবনের পাঁচতলা থেকে পড়ে মারা গেছে এক শ্রমিক।
ফরিদপুর সদরের বৌবাজার এলাকার বাসিন্দা মো. পলাশ মোল্যা। বয়স মাত্র ১৭ বছর। যে বয়সে বই-খাতা হাতে নিয়ে স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই জীবিকার তাগিদে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে প্রাণ দিতে হলো পলাশ মোল্যাকে। নির্মাণাধীন ছয়তলা ভবনের পাঁচতলায় কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শিবচরের পাচ্চরে পৌঁছালে তার মৃত্যু হয়। একটি পরিবারের স্বপ্ন আর সম্ভাবনাময় এক তরুণের জীবন থেমে গেল নির্মাণস্থলের নিরাপত্তাব্যবস্থা না থাকার জন্য।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায় বিলাসী শপিং কমপ্লেক্সের পাশে নির্মাণাধীন নূর টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভবনের পাঁচতলায় পরিচ্ছন্নতার কাজ করছিল পলাশ। এ সময় অসতর্কতাবশত নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় সে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে শিবচরের পাচ্চর এলাকায় তার মৃত্যু হয় বলে সহকর্মীরা জানান।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইজাজ আহমেদ শাওন বলেন, ‘পলাশকে হাসপাতালে আনার পর চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে ক্লিনিক্যাল ডেথ বলা হয়, অনেকটা সে অবস্থায় পেয়েছিলাম। তার শ্বাসপ্রশ্বাস চললেও অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন।’

দুর্ঘটনার পর নির্মাণাধীন ভবনে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সহকর্মী এক শ্রমিকের অভিযোগ, ভবনের পাঁচতলায় কাজ করার সময় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় জাল বা বেষ্টনী থাকলে পলাশ নিচে পড়ে প্রাণ হারাত না। তার ভাষায়, ‘নিরাপত্তার জাল থাকলে ছেলেটি আহত হলেও হয়তো এভাবে মারা যেত না।’

স্থানীয়দের দাবি, ভবনটিতে এর আগেও ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। তবে সেসব ঘটনায় কেউ হতাহত হননি। বহুতল ভবন নির্মাণে নিরাপত্তাবেষ্টনী, সুরক্ষা সরঞ্জাম ও নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে ভবনটির মালিকপক্ষের অন্যতম সদস্য ও বোয়ালমারী বাজারের কাপড় ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম (ঢাকালিয়া শহিদুল) বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। দুর্ঘটনা তো বলে-কয়ে আসে না।’ শ্রমিকদের নিরাপত্তার দায়িত্ব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ঠিকাদারের দেখার কথা, আমার নয়।’ এ সময় তিনি ঠিকাদার কিংবা নিহত শ্রমিকের বিস্তারিত পরিচয় জানাতেও অপারগতা প্রকাশ করেন।

বোয়ালমারী পৌরসভার প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণের জন্য মালিকপক্ষকে একাধিকবার তাগাদা দেওয়া হয়েছে। ছুটির দিন থাকায় দুর্ঘটনার বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত করে গুরুত্বের সঙ্গে দেখা হবে। কারও অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বোয়ালমারী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ‘এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। ভবন নির্মাণে সংশ্লিষ্টদের অবশ্যই আইন ও নিরাপত্তাবিধি মেনে কাজ করার কথা ছিল। বিষয়টি তদন্ত করে ভবনমালিকদের সঙ্গে কথা বলে নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

মাত্র ১৭ বছরের পলাশের মৃত্যুর মধ্য দিয়ে আবারও সামনে এসেছে নির্মাণশ্রমিকদের জীবনের নিরাপত্তার প্রশ্ন। বহুতল ভবন নির্মাণে সামান্য অবহেলাও যে একটি শ্রমিকের প্রাণ কেড়ে নিতে পারে, পলাশের মৃত্যু তারই মর্মান্তিক উদাহরণ।

কর্মরত শ্রমিকদের প্রশাসনের কাছে, এই মৃত্যুর যথাযথ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় এনে অসহায় পরিবারটি যাতে ন্যায্য ক্ষতিপূরণ পায় সে ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রত্যাশা করে তারা ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION