1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত স্বামীর সঙ্গে বিরোধ: দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, একজনের মৃত্যু বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান শান্তি ও সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি- শেখ আজিজুল হক মহা অষ্টমীতে বাংলাদেশ হিন্দু মহাসভার পূজা পরিক্রমা: সাতৈর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন পরমেশ্বরদী মুন্সিপাড়া বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন

বোয়ালমারীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রোববার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে সমবায় দিবসের কার্যক্রম শুরু হয়।একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মো. ছালাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শওকত আলী, নির্বাহী প্রকৌশলী পূর্ণেন্দু সাহা, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এ্যাড. কোরবান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জায় সাহা, কৃষকদলের সভাপতি লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ বিল্লাল হোসেন, পৌর জামায়াতে ইসলামীর আমীর সৈয়দ নিয়ামুল হাসান।

সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। পারস্পরিক সহযোগিতা, আস্থা ও ঐক্যের ভিত্তিতে সমবায় কার্যক্রম পরিচালিত হলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে। দেশের উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

এ সময় উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION