1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

বোয়ালমারী পৌরসভায় ৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা

  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৪৮৭ Time View

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়া। এ সময় তিনি ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত ৬৭ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার ৪৫৬ টাকার বাজেট তুলে ধরেন। বাজেটের মধ্যে রয়েছে রাজস্ব খাত থেকে ৭ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৫৭৭ টাকা ও উন্নয়ন খাত থেকে ৫৯ কোটি ১৩ লাখ ৮৬ হাজার টাকা।
মেয়র পৌরসভার উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনাসহ নাগরিক সেবা নিশ্চিতে সকলকে উন্মুক্ত পরামর্শ দিতে আহবান করেন। এ সময় তিনি বলেন, পৌরবাসীর সুবিধার্থে সুপ্রিয় পানির লাইনের কাজ শেষ পর্যায়ে, পানি নিষ্কাশনের জন্য অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থার কাজ চলছে। পৌর বাজার যানজট নিরাসনে যে সকল সড়ক প্রশস্তকরনের কাজ চলছে তা থেকে সুবিধা পেতে ব্যবসায়ীদের সহযোগিতা চান। বাজেট ঘোষণার আগে পৌর নির্বাহী কর্মকর্তা মো. ইকরাম উল্লাহ চৌধুরী সকলের সামনে বাজেট উত্থাপন করেন।
এ সময় বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোল্লা মো. শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, সদস্য আলী আকবর, কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, মিনহাজুর রহমান লিপন, আ. সামাদ খান, শেখ আজিজুল হক, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আকতার তপন প্রমুখ। বাজেট ঘোষণাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. মোমিন খান, জমির আলী, সংরক্ষিত কাউন্সিলর হেনা পারভীন, মোসা. নিরা পারভীন, সহকারী প্রকৌশলী প্রনব মল্লিক, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সবুরুল হকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION