1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন নানা বিভক্তিতে বোয়ালমারী আওয়ামীলীগ

  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৬৯৭ Time View

অ্যাড. কোরবান আলী: যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরের বোয়ালমারীতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ১৫ আগস্ট টানটান উত্তেজনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পালিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। দুপুরে বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, সহসভাপতি মলয় কুমার বোস, মো. ইসরাফিল মোল্যা, সাংগঠনিক সৈয়দ রাসেল রেজা, দপ্তর সম্পাদক মো. জাফর বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, সদস্য হাসানুজ্জামান মিয়া মুকুল, সদস্য ও কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান মোল্যা, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ বাকের ইদ্রিসসহ পৌরসভা ও দশ ইউনিয়নের অধিকাংশ নেতাকর্মী এবং আওয়ামী সমর্থিত লোকজন নিয়ে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক অর্ধনমিত অবস্থায় জাতীয় ও দলীয় পতাকা শেষে বিশাল শোক র‌্যালী বের করে। র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আগত লোকজনদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। অনুরূপভাবে সদ্য গঠিত পৌর আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক মো. ফারুক হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জালাল উদ্দিন আহমেদ, যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকি, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, আহবায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকসহ অধিকাংশ কাউন্সিলর ও নবগঠিত পৌর আ’লীগের সদস্য এবং ৯ ওয়ার্ডের উল্লেখযোগ্য সংখ্যক লোকজন নিয়ে পৌর আ’লীগের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অর্ধনমিত অবস্থায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। অসংখ্য লোক নিয়ে বাজার সদরে শোক র‌্যালী শেষে পৌরসভায় দুপুরে খিচুড়ি বিতরণ করা হয়। অন্যদিকে ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় শোক দিবস পালন করা হয়। মঞ্চে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ডা. দিলীপ কুমার রায়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, আবুল কালাম আজাদ, নাসির মো. সেলিম, শরীফ সেলিমুজ্জামান লিটু, অ্যাড. কোরবান আলী। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডা. প্রণয় কান্তি লস্কর। সঞ্চালনা করেন ডা. রেজাউল করিম। বিকেলে বোয়ালমারী বাজার সদরে ডা. দিলীপ রায়, আব্দুল্লাহ আল মামুন, আসাদুজ্জামান মিন্টু, আবুল কালাম আজাদ, শরীফ সেলিমুজ্জামান লিটু, দাউদুজ্জামান দাউদের নেতৃত্বে বিপুল সংখ্যক লোকের অংশগ্রহণে শোক র‌্যালী শেষে ডাকবাংলোয় মিলিত হন। এদের মাঝেও বিতরণ করা হয় খিচুড়ি। এলাকাবাসীর ধারণা তিনটি শোক মিছিলেই হাজারো লোকের সমাগম ঘটেছিল। এই বিভক্তির সুরাহা না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীতিবাচক প্রভাব পড়বে বলে গুঞ্জন শোনা যাচ্ছে এলাকায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION