1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
Title :
বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” বোয়ালমারীতে আঞ্জুমানের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান

বোয়ালমারীতে তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ছাত্রদল নেতাকে কোপালো যুবলীগ নেতা

  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৫১২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে নববধুকে দেখতে যাওয়াকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রদল নেতার উপর হামলা করেছে যুবলীগের নেতা কর্মীরা। এতে মারাত্মক আহত ছাত্রদল নেতা ফিরোজ মোল্যা একটি চোখের দৃষ্টি হারাতে বসেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামে। ফিরোজ মোল্যা দাদপুর ইউনিয়ন ছাত্রদলের সহসম্পাদক।

এ ঘটনায় মো. ফিরোজ মোল্যা (২৬) বাদি হয়ে সাতজনের নাম উল্লেখ পূর্বক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিপক্ষ ইউনিয়ন যুবলীগের সদস্য মো. ওহিদ মোল্লার বিয়ে উপলক্ষে ফিরোজ মোল্যার মা ও ভাবি শনিবার (১১ নভেম্বর) বিকেলে নববধূকে দেখতে যান। বাড়ির উপরে গেলে ফিরোজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা রাখার জন্য তার মা ভাবিকে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বাড়িতে ফিরে তারা বিষয়টি ফিরোজকে জানালে তিনি সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাটি জানতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে । একপর্যায়ে ওহিদ মোল্যা, জাহিদ মোল্যাসহ অপর অভিযুক্তরা রামদা, লোহার শাবল, হাতুড়ি ও বাঁশের লাঠি নিয়ে ফিরোজের উপর আক্রমণ করে। তাদের দেশীয় অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই ছাত্রদল নেতা। এ সময় ফিরোজের চোখ উপড়ে ফেলার চেষ্টা করেন অভিযুক্তরা। ফিরোজের আত্মচিৎকারে চাচাতো ভাই মো. আবুল বাশার, মা ও ভাবি এগিয়ে এলে তাদের উপরও হামলা চালায় অভিযুক্তগণ, ফিরোজ মোল্যা জানান, আমাকে বাঁচাতে আমার চাচাতো ভাই এগিয়ে এলে ওহিদ মোল্যা তাকে রামদা দিয়ে আঘাত করে এতে তার মাথায় গুরুতর জখম হয়। একই সময় ফিরোজের মা ও ভাবিকেও মারধর করে ও শ্লীলতাহানির চেষ্টা ও পরিহিত স্বর্ণাংকার ছিনিয়ে নেয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৩২ হাজার টাকা। পরে স্থানীয়রা ফিরোজ ও তার চাচাতো ভাইসহ আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন- একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION