1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত সেই মেধাবী ছেলেটি এখন ডা. সুমন রায় বোয়ালমারীতে বোনের জমি ক্রয়কে কেন্দ্র করে ভাইকে হত্যাচেষ্টা বোয়ালমারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন চাচার বিরুদ্ধে দরবার শরীফের অবৈধ দখল অনুমতি ছাড়া ওরশ আয়োজনের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের কৃতিসন্তান প্রমিত সাহা ও মাহবুব আলমকে সংবর্ধনা মাননীয় এমপি মহোদয়ের সাথে একদিন বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল দরবার শরীফ দখল ও ৪৮তম বার্ষিক ওরশ বন্ধের দাবিতে জেলা প্রশাসকসহ একাধিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ বোয়ালমারীর কিশোর শ্রমিক সজীব হত্যার মূল অভিযুক্ত রিহাত শেখকে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব

বোয়ালমারীতে টয়লেটের ট্যাংকি থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৯৫১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে তিন সন্তানের এক জননীকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর ওই গৃহবধূর লাশ টয়লেটের ট্যাংকির মধ্যে ফেলে রাখে। ঘটনাটি ঘটেছে বোয়ালমারী পৌরসভার ৬ নং ওয়ার্ডের ফায়ার সার্ভিস স্টেশনের পশ্চিমে আধারকোঠা গ্রামে। নিহত গৃহবধূর নাম নিলুফা ইয়াসমিন (৪০)। সে উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের ওহাব মোল্যার মেয়ে। নিহতের স্বামী আবুল খায়ের গত বছর মারা গিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সন্তানের জননী নিলুফা ইয়াসমিনের মেয়ে প্রিয়াঙ্কার (২২) বিয়ে হয়েছে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া গ্রামে। ইমরান (২০) ও অন্তর (১৮) নামে তার দুই ছেলে জাহাজে কাজ করেন। আধারকোঠার ওই বাড়িতে তিনি একাই থাকতেন। একটি সূত্র জানায় সকালে স্থানীয় একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফিরে আসেন। দুপুরের পর নিহতের ছেলে, মেয়ে এবং মা ফোনে নিলুফাকে না পাওয়ায় নিলুফার মা সন্ধ্যার পর আধারকোঠায় অবস্থিত মেয়ের বাড়িতে যান। অনেক খোঁজাখুঁজির পর নিলুফার গলাকাটা লাশ বাড়ির পেছনের দিকের টয়লেটের ট্যাংকির মধ্যে ডুবে থাকা অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় বৃহস্পতিবার রাত ৮টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য শুক্রবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত দোষীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION