1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ  বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

দরবার শরীফ দখল ও ৪৮তম বার্ষিক ওরশ বন্ধের দাবিতে জেলা প্রশাসকসহ একাধিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ

  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৮২ Time View

চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ‘বিশ্ব স্মৃতি কাদের মঞ্জিল’ ইছাপাশা পাক দরবার শরীফের পরিচালকের আনুষ্ঠানিক অভিযোগ

ফরিদপুর (আলফাডাঙ্গা), ২৮ ফেব্রুয়ারি ২০২৬: আলফাডাঙ্গা উপজেলার ইছাপাশাস্থ ‘বিশ্ব স্মৃতি কাদের মঞ্জিল’ পাক দরবার শরীফের পরিচালক ইঞ্জিঃ মোঃ ওহিদুজ্জামান মুন্সী (নাঈম) তাঁর একমাত্র চাচা মোঃ সিরাজুল হক মুন্সী (৪২) ও চাচাতো ভাই মোঃ রিয়াজ মুন্সী (২২)-সহ দরবার শরীফের খাদেম মোঃ ওমর মৃধা (৫৫)-এর বিরুদ্ধে দরবার শরীফ অবৈধভাবে দখল এবং আসন্ন ৪৮তম বার্ষিক ওরশ মোবারক ২০২৬ আয়োজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী পরিচালক জানান, তিনি তাঁর দাদা হুজুর হযরত শাহসূফী আব্দুল খালেক মুন্সী কাদেরিয়া ডক্ সাহেব (রহ.)-এর নিকট থেকে বৈধভাবে দায়িত্বভার গ্রহণ করে বিগত ১২ বছর যাবত দরবার শরীফের একমাত্র স্বীকৃত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ০৬/০২/২০২৪ ইং দাদা হুজুরের ওফাতের পর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক নং ০৫.১২.২৯০০.০২২.২৯.০০২.২৪-১৯৫ এবং দরবার শরীফ পরিচালনা কমিটির স্মারক নংঃ ওরশ মোবারক ২০২৪/০২-এর মাধ্যমে সর্বসম্মতিক্রমে তাঁর পরিচালক পদ পুনরায় স্বীকৃত হয়। আমার পিতা বৃহত্তর ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ও আধ্যাত্মিক সাধক হযরত শাহ্ সুফি আব্দুল খালেক মুন্সী ডক্ সাহেব (রহ.)-এর সুযোগ্য জ্যেষ্ঠ সন্তান এবং তিনি ছিলেন আলফাডাঙ্গা পৌরসভা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদলের সহ-সভাপতি এবং ইছাপাশা ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি। বিগত ০৬/০২/২০২৪ ইং দাদা হুজুর (রহ.)-এর ওফাতের পর তিনি দরবার শরীফের আহ্বায়কের দায়িত্বভার গ্রহণ করেন। এমতাবস্থায় দরবার শরীফ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে বিগত ১৭/০৪/২০২৫ ইং বুধবার সাপ্তাহিক ওরশ অনুষ্ঠানের রাতে পরিচালকের পিতা শহীদ জমাঃ ওবাযয়দুর রহমান মুন্সীকে নৃশংসভাবে হত্যা করা হয়। উক্ত ঘটনায় আলফাডাঙ্গা থানার মামলা নং-১০, তারিখ ১৭/০৪/২০২৫, রে/আর নং-৪১/২৫, ধারা ৩০২/৩৪ অনুযায়ী মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১৮/০৪/২০২৫ ইং থেকে দরবার শরীফের সকল কার্যক্রম বন্ধের নিষেধাজ্ঞা প্রদান করা হয় এ বিষয় সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন ও সাংবাদিকবৃন্দকে অবহিত করা হয়।
অভিযোগের বিবরণ
অভিযোগপত্রে বলা হয়েছে যে, পিতৃহত্যার ঘটনার ৯ মাস পরও বিবাদীরা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ২২/০১/২০২৬ ইং প্রশাসনের অনুমতি ছাড়া সাপ্তাহিক ওরশ চালু করেন। অতঃপর ০৬/০২/২০২৬ ইং দরবার শরীফের প্রধান কার্যালয়ের তালা ভেঙে দলিলপত্র লুটপাট করা হয় এবং অবৈধভাবে দখল নেওয়া হয়। এছাড়া বিবাদীরা ০৫–০৯ মার্চ ২০২৬ তারিখে ৫ দিনব্যাপী ৪৮তম বার্ষিক ওরশ মোবারক আয়োজনের ঘোষণা দিয়েছেন এবং পরিচালকের ১২ বছরের অনুমোদিত পোস্টারের নকল তৈরি করে প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়। পরিচালক আরও অভিযোগ করেছেন যে, বিবাদীরা লক্ষাধিক ভক্ত-আশেকানকে বিভ্রান্ত করে অর্থ সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন এবং ভক্তদের কাছে তাঁকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছেন, যার ফলে পরিচালক দরবার শরীফ ও পৈতৃক বাড়িতে যেতে পারছেন না।
তিনি আজ একযোগে জেলা প্রশাসক, ফরিদপুর জেলা; পুলিশ সুপার, ফরিদপুর; উপজেলা নির্বাহী অফিসার, আলফাডাঙ্গা; অফিসার ইনচার্জ, আলফাডাঙ্গা থানা এবং মাননীয় সংসদ সদস্য, ফরিদপুর-১, স্থানীয় ওয়ার্ড কমিশনারকে অভিযোগপত্র দাখিল করে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।
দাবি ও আবেদন
অভিযোগপত্রে দরবার শরীফে বিবাদীর আবেদনকৃত সাপ্তাহিক (বুধবারের) ওরশ মোবারক আয়োজনের অনুমপত্র বাতিল, আগামী ০৫–০৯ মার্চ ২০২৬-এর ৪৮তম বার্ষিক ওরশ মোবারকের আবেদন বাতিল, দরবার শরীফের অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং পরিচালক ও সাধারণ ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রার্থনা করা হয়েছে। পরিচালক স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, বিবাদীদের অবৈধ পরিচালনাকালে দরবার শরীফের যেকোনো ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনার সমুদয় দেওয়ানি ও ফৌজদারি দায়ভার (Civil & Criminal Liability) বিবাদী ও তার সহযোগীদের বহন করতে হবে। এই মর্মে আজ তিনি তার অফিসিয়াল ফেসবুক থেকে জনসাধারণের প্রতি আনুষ্ঠানিক ঘোষণাপত্র ও সতর্কতা বিজ্ঞপ্তি প্রকাশ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION