1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত সেই মেধাবী ছেলেটি এখন ডা. সুমন রায় বোয়ালমারীতে বোনের জমি ক্রয়কে কেন্দ্র করে ভাইকে হত্যাচেষ্টা বোয়ালমারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন চাচার বিরুদ্ধে দরবার শরীফের অবৈধ দখল অনুমতি ছাড়া ওরশ আয়োজনের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের কৃতিসন্তান প্রমিত সাহা ও মাহবুব আলমকে সংবর্ধনা মাননীয় এমপি মহোদয়ের সাথে একদিন বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল দরবার শরীফ দখল ও ৪৮তম বার্ষিক ওরশ বন্ধের দাবিতে জেলা প্রশাসকসহ একাধিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ বোয়ালমারীর কিশোর শ্রমিক সজীব হত্যার মূল অভিযুক্ত রিহাত শেখকে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব

বোয়ালমারীতে ‘বাংলাদেশের খবর’ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৫৯২ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় দৈনিক পত্রিকা ‘বাংলাদেশের খবর’ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় বোয়ালমারী বার্তা কার্যালয়ে রবিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বাংলাদেশের খবর পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি এম এম জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সাপ্তাহিক পত্রিকা বোয়ালমারী বার্তা’র সম্পাদক অ্যাড. কোরবান আলী, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, দিনকাল প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি কামরুল সিকদার প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে যায়যায় দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার অপু, বাংলা টিভি প্রতিনিধি খান মোস্তাফিজুর রহমান সুমন, ঢাকা টাইমস প্রতিনিধি অামীর চারু বাবলু, কালের কন্ঠ প্রতিনিধি এমএম নুর ইসলাম, ভোরের ডাক প্রতিনিধি রেজাউল করিম, খবরপত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, সকাল বেলা প্রতিনিধি অাল মামুন রনি, সাপ্তাহিক মানব দর্পন সম্পাদক মুকুল শরিফ, ভারপ্রাপ্ত সম্পাদক মো. তারিকুল ইসলাম, অাজকের সংবাদ প্রতিনিধি টুটুল বসু, আমাদের সময় প্রতিনিধি সনৎ চক্রবর্তী, পুনরুউত্থান প্রতিনিধি মুকুল কুমার বোস প্রমুখ। পরে কেক কেটে বাংলাদেশের খবর পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় এবং পত্রিকার সাফল্য কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION