1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত সেই মেধাবী ছেলেটি এখন ডা. সুমন রায় বোয়ালমারীতে বোনের জমি ক্রয়কে কেন্দ্র করে ভাইকে হত্যাচেষ্টা বোয়ালমারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন চাচার বিরুদ্ধে দরবার শরীফের অবৈধ দখল অনুমতি ছাড়া ওরশ আয়োজনের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের কৃতিসন্তান প্রমিত সাহা ও মাহবুব আলমকে সংবর্ধনা মাননীয় এমপি মহোদয়ের সাথে একদিন বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল দরবার শরীফ দখল ও ৪৮তম বার্ষিক ওরশ বন্ধের দাবিতে জেলা প্রশাসকসহ একাধিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ বোয়ালমারীর কিশোর শ্রমিক সজীব হত্যার মূল অভিযুক্ত রিহাত শেখকে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব

স্বাধীনতা দিবসে প্রেসক্লাব বোয়ালমারী’র আলোচনা সভায় প্রধান অতিথি রাসেল রেজা

  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৬০৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রেসক্লাব বোয়ালমারী নানা কর্মসূচি গ্রহণ করে। শনিবার সকাল ৭টায় বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন শহীদদের গণকবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ৮টায় কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠানে স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করেন প্রেসক্লাব বোয়ালমারী’র সংবাদকর্মীরা। সকাল ১০টায় প্রেসক্লাব বোয়ালমারী’র আয়োজনে বোয়ালমারী বার্তা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব বোয়ালমারী’র সভাপতি, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্যরাসহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং মুক্তিযুদ্ধে স্বাধীনতার স্বপক্ষের শক্তি। মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নেয়ার চেষ্টা ও বাস্তবায়নের লক্ষ্যে প্রেসক্লাব বোয়ালমারী’র সংবাদকর্মীদের সহযোগিতা চান এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বোয়ালমারী’র কার্যনির্বাহী সদস্য মিজান-উর-রহমান, দৈনিক সকালের সময় প্রতিনিধি মো. জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম আহ্বায়ক মো. রাজিব খান সজিব, সদস্য মো. আরিফুজ্জামান মিয়া, পরমেশ্বরদী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন লিটন, প্রেসক্লাব বোয়ালমারী’র কোষাধ্যক্ষ হাসান মাহমুদ মিলু, প্রচার সম্পাদক এসএম রুবেল, সদস্য মো. রফিকুল ইসলাম, মো. ছরোয়ার মোল্যা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION