1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত সেই মেধাবী ছেলেটি এখন ডা. সুমন রায় বোয়ালমারীতে বোনের জমি ক্রয়কে কেন্দ্র করে ভাইকে হত্যাচেষ্টা বোয়ালমারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন চাচার বিরুদ্ধে দরবার শরীফের অবৈধ দখল অনুমতি ছাড়া ওরশ আয়োজনের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের কৃতিসন্তান প্রমিত সাহা ও মাহবুব আলমকে সংবর্ধনা মাননীয় এমপি মহোদয়ের সাথে একদিন বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল দরবার শরীফ দখল ও ৪৮তম বার্ষিক ওরশ বন্ধের দাবিতে জেলা প্রশাসকসহ একাধিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ বোয়ালমারীর কিশোর শ্রমিক সজীব হত্যার মূল অভিযুক্ত রিহাত শেখকে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব

বোয়ালমারীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৭০১ Time View

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনের উদ্যোগে ২২ এপ্রিল শুক্রবার বোয়ালমারী জর্জ একাডেমী প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা শাহ্ মো. আবু জাফর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মিয়া ঝুনু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকরাম হোসেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান বাবু ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাসেল আহম্মেদের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহসভাপতি খান আতাউর রহমান, মো. সাইফুর রহমান, কামরুল হক মিজান, জাহাঙ্গীর হোসেন কালা মিয়া, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি ফিরোজ আহমেদ,  উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি গোলাম কুদ্দুস, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মুকুল, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রশিদ হেলাল, জেলা যুবদলের সহসম্পাদক মো. ইমরান হোসেন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান বকুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনিসুজ্জামান তপু, পৌর ছাত্রদলের আহবায়ক মাহফুজ মিয়া, ছাত্রনেতা ইকবাল হোসেন লিমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলামিন অনিক প্রমখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION