1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত সেই মেধাবী ছেলেটি এখন ডা. সুমন রায় বোয়ালমারীতে বোনের জমি ক্রয়কে কেন্দ্র করে ভাইকে হত্যাচেষ্টা বোয়ালমারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন চাচার বিরুদ্ধে দরবার শরীফের অবৈধ দখল অনুমতি ছাড়া ওরশ আয়োজনের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের কৃতিসন্তান প্রমিত সাহা ও মাহবুব আলমকে সংবর্ধনা মাননীয় এমপি মহোদয়ের সাথে একদিন বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল দরবার শরীফ দখল ও ৪৮তম বার্ষিক ওরশ বন্ধের দাবিতে জেলা প্রশাসকসহ একাধিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ বোয়ালমারীর কিশোর শ্রমিক সজীব হত্যার মূল অভিযুক্ত রিহাত শেখকে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব

বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ একজনকে কুপিয়ে জখম

  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৯২৬ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে জমিজমা সংক্রান্তের বিরোধের জের ধরে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। গত সোমবার (০৯ মে) উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে এ ঘটনা ঘটে। আহত হওয়া মো. শফিকুর ইসলাম সাগরকে (২৯) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ ব্যাপারে আহত শফিকুর ইসলাম সাগর বাদী হয়ে ৩ জনকে আসামী করে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা ডোবরা গ্রামের মৃত শহিদ মাতুব্বরের ছেলে মো. শফিকুর ইসলাম সাগর ও তার বড় ভাই রেজাউল মাতুব্বরের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার সকাল সাড়ে আটটার সময় মো. শফিকুর ইসলাম সাগরের বসত বাড়ির সামনে দেওয়া সীমানার বেড়া জোরপূর্বক ভেঙ্গে ফেলার চেষ্টা করে রেজাউল মাতুব্বর ও তার লোকজন। এ সময় শফিকুর ইসলাম সাগর বাধা দিতে গেলে রেজাউল মাতুব্বরসহ তার লোকজন দেশীয় অস্ত্র রামদা, বাশের লাঠি, লোহার রড ইত্যাদি দিয়ে তাকে জানে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করে। এসময় তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। শফিকুরের শোরচিৎকারে তার ছোট বোন এগিয়ে আসলে তাকেও বেধড়ক পিটিয়ে আহত করে বিবাদী রেজাউল মাতুব্বরের সন্ত্রাসী বাহিনী। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে রেজাউল মাতুব্বর গং সাগর ও তার ছোট বোনকে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক সাগরের কাছে থাকা নগদ ১২,৭০০/- (বারো হাজার সাতশত) টাকা ও ১টি স্বর্নের আংটি নিয়ে পালিয়ে যায়। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন আহত শফিকুর রহমান সাগর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION