1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল দরবার শরীফ দখল ও ৪৮তম বার্ষিক ওরশ বন্ধের দাবিতে জেলা প্রশাসকসহ একাধিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ বোয়ালমারীর কিশোর শ্রমিক সজীব হত্যার মূল অভিযুক্ত রিহাত শেখকে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ আজিজুল হক বোয়ালমারীতে ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ ক্রমান্বয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন হবে- ড. ইলিয়াস মোল্লা এমপি ডাকসুর ভিপি নুরুল হক নুর প্রতিমন্ত্রী হওয়ায় বোয়ালমারীতে আনন্দ মিছিল বোয়ালমারীতে সাবেক ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বর আটক বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা  ময়েনদিয়া বাজার দখলকে কেন্দ্র করে অগ্নিসংযোগ ও ভাংচুর

সালথায় শিশু ধর্ষণ: ঘটনাস্থল পরিদর্শনে  পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান

  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ৬৯৭ Time View
এফ এম জাহাঙ্গীর আলম শাহজাহান সালথা
প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় এলেম মাতুব্বর (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গত মঙ্গলবার (৩১ মে) দুপুরে ঘটনাস্থলে পরিদর্শনে যান ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা।
পরিদর্শনকালে পুলিশ সুপার, ভিকটিমের পরিবারের খোঁজখবর নেন এবং এলাকাবাসীর সাথে কথা বলেন।এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মোঃ সুমিনুর রহমান, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক, মামলার উপ-পরিদর্শক মোঃ শরিয়াতউল্লাহ ও গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার (২৯ মে) দিবাগত রাতে উপজেলার গট্টি ইউনিয়নের কাটিয়ার গট্টি এলাকা থেকে থানা পুলিশ এলেম মাতুব্বরকে  গ্রেপ্তার করে। এলেম ওই গ্রামের ফরহাদ মাতুব্বরের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, রবিবার (৩০ মে) বিকালে শিশুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। তখন এলেম মাতুব্বার তাকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে।মামলার উপ-পরিদর্শক মো. শরিয়াতউল্লাহ জানান, শিশু ধর্ষণের ঘটনায় নারী শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯ (১) ধারায় সালথা থানায় একটি মামলা রুজু হয়েছে। ওই দিন রাতেই মামলার আসামী এলেম মাতুব্বারকে গ্রেপ্তার করা হয়।  ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক জানান, এজাহারমূলে শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা রুজু করা হয়। মামলা রুজু হওয়ার সাথে সাথেই আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের মেডিক্যালের যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে। সেই সাথে আদালতের মাধ্যমে ভিকটিমের জবানবন্দী রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION