1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল দরবার শরীফ দখল ও ৪৮তম বার্ষিক ওরশ বন্ধের দাবিতে জেলা প্রশাসকসহ একাধিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ বোয়ালমারীর কিশোর শ্রমিক সজীব হত্যার মূল অভিযুক্ত রিহাত শেখকে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ আজিজুল হক বোয়ালমারীতে ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ ক্রমান্বয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন হবে- ড. ইলিয়াস মোল্লা এমপি ডাকসুর ভিপি নুরুল হক নুর প্রতিমন্ত্রী হওয়ায় বোয়ালমারীতে আনন্দ মিছিল বোয়ালমারীতে সাবেক ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বর আটক বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা  ময়েনদিয়া বাজার দখলকে কেন্দ্র করে অগ্নিসংযোগ ও ভাংচুর

৫ টাকা দিয়ে গরুর ফার্মে নিয়ে শিশু ধর্ষণ, জেনে যাওয়া মায়ের গলায় ছুরি

  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৫৭১ Time View

ফরিদপুরের সালথায় পাঁচ টাকার কয়েন হাতে ধরিয়ে দিয়ে সাত বছরের এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে অভিযুক্ত ওই ধর্ষককে আটক করে পুলিশ। 

ওই শিশুকে উদ্ধার করে পুলিশী হেফাজতে মেডিকেল টেস্টের জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। অমানবিক এই ঘটনাটি ঘটেছে সালথা উপজেলার গট্টি ইউনিয়নে।

অভিযুক্ত ধর্ষকের নাম মো. দেলোয়ার হোসেন কুমকুম মিয়া (৫০)। তিনি গট্টি ইউনিয়নের সিহংপ্রতাব পশ্চিমপাড়ার মৃত জুলফিকার আলী মিয়ার ছেলে। অভিযুক্ত দেলোয়ারের স্ত্রীসহ দুই ছেলে সন্তান রয়েছে। তারা সবাই ঢাকায় থাকেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। মাদ্রাসায় যাওয়া-আসার সময় ধর্ষক দেলোয়ার শিশুটির হাতে পাঁচ টাকার কয়েন হাতে ধরিয়ে দিয়ে বাড়ির পাশে একটি গরুর ফার্মে নিয়ে তাকে ধর্ষণ করে। গত কয়েকদিনে এভাবে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে শিশুটি নিজে সাংবাদিকদের কাছে জানান। একপর্যায় বিষয়টি স্থানীয়রা টের পেলে শুক্রবার রাতে দেলোয়ারকে ধরে মারধর করে। তবে সেসময় তাকে ছেড়ে দেয় তারা।

ওই শিশুটির মা জানান, স্থানীয় মাতুব্বরেরা ঘটনা মিমাংসা করে দিতে চাইলে তাতে প্রথমে রাজি না হওয়ায় তার গলায় ধর্ষক দেলোয়ার ছুরি ঠেকিয়ে ধরে। একপর্যায়ে ভয়ে তিনি বিষয়টি মিমাংসা করাতে বাধ্য হন।

পরে এ খবরটি স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে থানা পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে যেয়ে ওই শিশুর জানে তারা। এরপর স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ধর্ষককে আটক করে নিয়ে আসেন।

সালথা থানার ওসি মো. শেখ সাদিক বলেন, শিশু ধর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে অভিযুক্ত দেলোয়ার হোসেন কুমকুম মিয়াকে আটক করা হয়েছে। পাশাপাশি ওই শিশুটিকে উদ্ধার করে পুলিশী হেফাজতে তাকে শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনও মামলা করা হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION