1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল দরবার শরীফ দখল ও ৪৮তম বার্ষিক ওরশ বন্ধের দাবিতে জেলা প্রশাসকসহ একাধিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ বোয়ালমারীর কিশোর শ্রমিক সজীব হত্যার মূল অভিযুক্ত রিহাত শেখকে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ আজিজুল হক বোয়ালমারীতে ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ ক্রমান্বয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন হবে- ড. ইলিয়াস মোল্লা এমপি ডাকসুর ভিপি নুরুল হক নুর প্রতিমন্ত্রী হওয়ায় বোয়ালমারীতে আনন্দ মিছিল বোয়ালমারীতে সাবেক ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বর আটক বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা  ময়েনদিয়া বাজার দখলকে কেন্দ্র করে অগ্নিসংযোগ ও ভাংচুর

বোয়ালমারীতে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ ইনজেকশন দিয়ে মুক্তি হারিয়েছে বাকশক্তি

  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৫৮০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: বোয়ালমারীতে ডিবি পরিচয়ে সায়েদুল হক (২৫) নামের একজন ব্যবসায়ীকে অপহরণের পর ইনজেকশন দিয়ে বাকশক্তিহীন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সায়েদুল হক বোয়ালমারীর গুনবহা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের গুনবহা গ্রামের বাসিন্দা মৃত আব্দুল হান্নান মিয়ার ছেলে। এ ঘটনায় সোমবার (১০ অক্টোবর) রাত ১১টার দিকে বোয়ালমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার ভগ্নিপতি মুহাম্মাদ ওয়াজেদ আলী খান।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে ওই ব্যবসায়ী মুক্তি পেয়ে মারাত্মক অসুস্থ অবস্থায়  বাড়িতে ফিরে আসে। পরে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। জানা যায়, সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পৌর সদরের অগ্রণী ব্যাংকের সামনে থেকে অপহরণের শিকার হন সায়েদুল হক।

সায়েদুল হকের ভাই এস এম রহমতুল্লাহর ভাষ্যমতে, ব্যাংকের সামনে থেকে ডিবি পরিচয়ে তার ভাইকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। সারাদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে অপহরণকারীরা সাইয়েদুল হকের ফেসবুক মেসেঞ্জার থেকে তার ছোট বোন শামিমা জামানের মেসেঞ্জারে একটি মেসেজ পাঠান। সেখানে বলা হয়, তাকে আমরা ডিবি পরিচয়ে তুলে এনেছি। আমাদের সঙ্গে তার ঝামেলা আছে। তাকে শিক্ষা দেবো। ও আমাদের সঙ্গে অনেক বেয়াদবি করেছে। মেসেঞ্জারে আরও বলা হয়, ‘মুক্তিপণের টাকার জন্য বা মুক্তিপণের জন্য না, ওকে মারবো। ওর সঙ্গে আমাদের পুরাতন হিসাব বাকি আছে। আমাদের একজনকে পুলিশের কাছে ধরায় দিছে। ওর গলায় ১০টা ইনজেকশন দেবো যাতে আর কোনোদিন কথা বলতে না পারে। ইনজেকশন দেওয়া হলে ছেড়ে দেবো যে কোনো জায়গায়।’ এর একঘণ্টা পর রাত ১২টা ২ মিনিটে আরেকটি মেসেজ আসে। সেখানে বলা হয়, ‘কাজ শেষ। ছেড়ে দিচ্ছি। সবকিছুই ঠিক থাকবে। কিন্তু কথা বলতে পারবে না।’
এস এম রহমতুল্লাহ বলেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে অসুস্থ অবস্থায় উপজেলার তেলজুড়ী এলাকা থেকে ভ্যানযোগে বাড়িতে পৌঁছান সায়েদুল হক। তিনি এখন কোনো কথা বলতে পারছেন না। কাগজে  লিখে তথ্য দিচ্ছেন। এ বিষয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকিলা জামান বলেন, তিনি মুখে কিছুই বলতে পারছেন না। কাগজে লিখে জানান, কোন ওষুধ শরীরে দিলে বিষ হয়ে যাবে। হাতের ইশারায় জানান, গলায় ইনজেকশন পুশ করা হয়েছে। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাস আলী বলেন, সাধারণ ডায়েরি করার পর ঘটনাস্থল ও আশপাশের সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখা হয়েছে। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত ও অবস্থান জানার চেষ্টা চালানো হয়। মঙ্গলবার দুপুরে তিনি অসুস্থ অবস্থায় বাড়িতে হাজির হন।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। তবে ওই ব্যবসায়ীকে উদ্ধারের বিষয়টি জানতে পেরেছি। বিস্তারিত পরে জানানো যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION