1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারীতে বেয়াই নিহত বেয়াইন আহত

  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৯১৮ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ওভারটেক করতে গিয়ে এক মোটরসাইকেল চালকের নিহতের ঘটনা ঘটেছে। নিহত মোটরসাইকেল চালকের নাম মো. শামীম মোল্যা (২০)। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। নিহত শামীম বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের কলারণ গ্রামের অহম মোল্যার ছেলে। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের গঙ্গানন্দপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর ২ আরোহী। আহতরা হলেন- একই গ্রামের বাসিন্দা ও নিহতের চাচাতো ভাই শফিকুল মোল্যা (২২) এবং বোয়ালমারী পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও সম্পর্কে বেয়াইন জান্নাতুল ফেরদৌসী সুমাইয়া (১৯)। সুমাইয়া স্থানীয় কাদিরদী কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, শামীম আরো দুই জনকে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর নামক স্থানে অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এ সময় চালক শামীম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সড়কের পাশে রাখা গাছের গুঁড়ির সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু ঘটে। আহত মোটরসাইকেলের আরোহী মফিজুল ইসলামকে (২২) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত সুমাইয়া ইসলামকে (১৯) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, মোটরসাইকেলটি শামীম বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। চালকসহ কারোরই হেলমেট ছিল না। অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। সড়কের পাশে থাকা গাছের গুঁড়ির সাথে ধাক্কা খেয়ে শামীমের মৃত্যু ঘটেছে। লাশের সুরতহাল করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION