1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

বোয়ালমারীতে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন ১৫ সদস্য বিশিষ্ট কমিটির উপস্থিত ছিলেন মাত্র ২ জন

  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৫৫৬ Time View

বোয়ালমারী প্রতিনিধি: বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এই ¯েøাগানকে সামনে রেখে ২৮ এপ্রিল সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয় জাতীয় আইন সহায়তা দিবস। র‌্যালী ও আলোচনায় শতাধিক লোক উপস্থিত থাকলেও ১৫ সদস্য বিশিষ্ট কমিটির মাত্র ২জন সদস্য উপস্থিত ছিলেন। এ দুইজন হলেন কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন ও সদস্য অ্যাড. কোরবান আলী। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাড. কোরবান আলী, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্যা, সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মজিবর রহমান, কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, বিআরডি অফিসার তাপস শাখারি। কমিটির যেসব সদস্যরা অনুপস্থিত ছিলেন তারা হলেন মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, অফিসার ইনচার্জ বোয়ালমারী থানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা আনসার ও বিডিবি কর্মকর্তা, জাতীয় মহিলা সংস্থা, উপজেলা কমিটির চেয়ারম্যান, চতুল ইউপি চেয়ারম্যান, মহিলা সংরক্ষিত সদস্য দাদপুর ইউনিয়ন পরিষদ, সহযোগী অধ্যাপক কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ ও সদস্য সচিব। সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার ছুটিতে ছিলেন বলে জানা গেছে। বক্তারা বলেন, যারা অর্থের অভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত, তাদের সহায়তা করার জন্যই লিগ্যাল এইডের এই প্রচার প্রচারণা। আমরা বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রতিজ্ঞাবদ্ধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION