1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

বোয়ালমারীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী পালিত

  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৫৬১ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার (৩০ মে) দুপুরে স্থানীয় বিএনপির কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা শাহ মোঃ আবু জাফর। অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জাকির শেখ।

উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহাবুবুর রশিদ হেলালের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, পৌর বিএনপির সহসভাপতি মোঃ সাইফুর রহমান, খান আতাউর রহমান, পৌর বিএনপির উপদেষ্টা ওয়াহিদুল আলম মৃধা মিন্টু, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, মফিজুর কাদের খান মিল্টন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. মহিবুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ মনির হোসেন, বোয়ালমারী সদর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান, যুবদল নেতা মোঃ আলম শেখ, গোলাম রসুল বিশ্বাস, উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক কামাল হোসেন, উপজেলা মৎস্যজীবিদলের আহবায়ক বিশ্বজিৎ রাজবংশী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শেখ আনিসুরজ্জামান তপু প্রমুখ। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল মতিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION