1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

`ফরিদপুর-১ আসনে নারী নেতৃত্ব একটাই, কৃক আপাকে এমপি চাই’ ব্যতিক্রমধর্মী মনোমুগ্ধকর প্রচার-প্রচারণায় মাহমুদা বেগম কৃক

  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৬৯৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুর-১ আসনে নারী নেতৃত্ব একটাই, কৃক আপাকে এমপি চাই’। এই স্লোগান ফরিদপুর-১ আসন (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) এর সর্বত্রই ভেসে বেড়াচ্ছে। এ আসনে যোগ্য নারী নেতৃত্ব সংকট রয়েছে। এর মাঝেই মাহমুদা বেগম কৃক আপার মনোমুগ্ধকর প্রচার-প্রচারণার স্লোগানটি ক্রমান্বয়ে জোরালো হচ্ছে। তার মতো ব্যক্তিত্বকে কাছে পেয়ে ফরিদপুর-১ আসনের জনমানুষ মিলেমিশে একাকার হয়ে গেছে। গত ২২ জুলাই কয়েকটি প্রচার-প্রচারণার মধ্যে ভাটদী-বঙ্গেশ্বরদী বাজারে বাদ্যযন্ত্রের তালে তালে শেখ হাসিনার উন্নয়নকে তুলে ধরেছেন তিনি। সেখানেও শত শত লোকের স্লোগান ছিল, ‘যোগ্য নেতা কৃক আপা, এমপি হবে এই প্রত্যাশা। দাবি মোদের একটাই, কৃক আপাকে এমপি চাই।’ এছাড়া এলাকার অধিকাংশ মানুষের ধারণা শুধু ফরিদপুর-১ আসন ছাড়া বৃহত্তর ফরিদপুরের কোনো আসনেই মহিলা এমপি প্রত্যাশী নেই। সেক্ষেত্রে নারী উন্নয়নে অগ্রগতির স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে কৃক আপাকেই মনোনয়ন দিবেন। কেননা তার রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বৃত্তান্ত। যা এলাকার মানুষে সহজেই গ্রহণ করেছে। তিনি মনোনয়ন পেলে ভোটের মাঠে তার বিজয় সুনিশ্চিত, এমনই ধারণা পোষণ করেন আওয়ামীলীগের অধিকাংশ লোকজন। বোয়ালমারী বার্তা কার্যালয়ে একটি প্রেসনোট পাঠিয়ে দাবি জানিয়েছেন, প্রেসনোটটি হুবহু ছেপে দেয়া হলো। হে প্রিয় নেত্রী, জনসমুদ্রেও আপনি আমাদের আদর্শ। আপনিই আমাদের ভালোবাসা। সময়ে বলিষ্ঠ কণ্ঠস্বর, রাজপথের লড়াকু সৈনিক। মানুষের সেবায় নিজেকে করেছেন দান। ত্যাগী ও পরিক্ষিত একজন মানুষ। যার ডাকে মিছিল থেকে তৈরি হয় জনসমুদ্র। দুঃসময় ও সুসময়ে যাকে পাশে পাই। গরীব, দুঃখী ও মেহনতী মানুষের আস্থার নাম বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব মাহমুদা বেগম কৃক আপাকে এমপি হিসেবে দেখতে চাই।

এছাড়া তিনি যেখানেই যাচ্ছেন, সেখানেই বক্তব্য রাখছেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও ফরিদপুর-১ আসনে আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশী মাহমুদা বেগম ক্রিক। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে শেখ হাসিনার বিকল্প নেই।’ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বের কাছে বাংলাদেশের সক্ষমতা দেখিয়ে দিয়েছেন তিনি।’
শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যায় বাজিতপুর গ্রামের আহম্মাদ মাতুব্বরের বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। চিতারবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাকিল মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ফরিদপুর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মাসুম, গাজনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আদর আলী, ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য মিলি বেগম, কামালদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান মিন্টু, মধুখালী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা ইয়াসমিন প্রমুখ।
আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে মাহমুদা বেগম ক্রিক বলেন, ‘পদ্মা সেতু, মেট্রো রেল, ঘরে ঘরে বিদ্যুৎ, কর্ণফুলি টানেল, বিধবা-বয়স্ক ভাতা, গৃহহীনদের গৃহনির্মাণ, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন তথা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সরকার প্রধান। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহŸান তিনি।
ফরিদপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাহমুদা বেগম ক্রিক বলেন, আমি আপনাদের এলাকার মেয়ে। সুখ-দুঃখে, আপদে-বিপদে আপনারা আমাকে ডাকবেন, যেখানেই থাকি আপনাদের কাছে ছুটে আসবো। আপনাদের পাশে থেকে সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে চাই। ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসন আমার প্রিয় জনপদ। আমি এমপি নির্বাচিত হলে এলাকার মানুষের দুঃখ-কষ্ট লাঘব করে এলাকার উন্নয়ন-সমৃদ্ধির জন্য কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION