1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৪৪৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৭ জুলাই) এসব কর্মসূচি পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল আলম মিনা রাসেলের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সভাপতি কামরুল সিকদার। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট জালালউদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মৃধা মিলন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী আকবর আলী, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জেলা যুবলীগের সদস্য শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, ময়না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির মো. সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এস এম মহাব্বত আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনজুর হোসেন তুষার, দপ্তর সম্পাদক অহিদুল হক উজ্জ্বল, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য দাউদুজ্জামান দাউদ প্রমুখ। এ সময় উপজেলার ১০টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৯ পাউন্ডের কেক কাটা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION