1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

বোয়ালমারীতে ডক্টর বুশরা জামানকে সংবর্ধনা

  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৭১৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি: গত ১১ নভেম্বর ডক্টর বুশরা জামানকে স্বরকম্পন শিল্প ও আবৃত্তি একাডেমীর পক্ষ থেকে ফুলেল ও প্রাজ্ঞ সংবর্ধনা প্রদান করা হয়। বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষক ও শিক্ষাবিদ মনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শরীফ শাহিনুর আলম, কবি সিদ্ধার্থ সংকর ধর, এমডি সোহান।
সংবর্ধনা অনুষ্ঠানকে জ্ঞানগর্ভ বক্তৃতা প্রদানের মাধ্যমে প্রাণবন্ত করে তোলেন বেলায়েত হোসেন, বেনোজির জামান (বুশরা জামানের অনুজ studzing MS in Norway), রত্নগর্ভা সাজেদা পারভীন শেলী (বুশরা জামানের মাতা) এবং উপর্যুক্ত সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ। বুশরা জামান তাঁর প্রতিষ্ঠার পেছনে সম্মানিত শিক্ষকগণ এবং পিতা-মাতার প্রায়োগিক পদক্ষেপের বিশেষ প্রশংসা করেন। তিনি মালয়েশিয়াতে তার থিসিসের কিছু কথা তুলে ধরেন যা আগামী প্রজন্ম এবং আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে। জীবনে প্রতিষ্ঠার জন্য পদ্ধতিগত শারীরিক ও বুদ্ধি-বৃত্তিক অক্লান্ত পরিশ্রমের উপরে গুরুত্ব আরোপ করেন। তিনি এবং তাঁর মাতা সাজেদা পারভীন শেলী বুশরা জামানের প্রতিষ্ঠার জন্য তাঁর পিতা শরীফ আলীমুজ্জামানের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করেন। প্রধান শিক্ষক শরীফ শাহিনুর আলম বৈশ্বিক মানের বক্তব্য শেষে বুশরা জামানের পিতা শরীফ আলিমুজ্জামান, দাদা মৃত ডা. শরীফ আব্দুল্লাহ (অবসরপ্রাপ্ত সিভিল সার্জন) এবং তাঁর নানা আব্দুস সামাদ মিয়ার উন্নত পারিবারিক ঐতিহ্য তুলে ধরেন। তিনি University of Malaya in Malaysia থেকে পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন। উল্লেখ্য তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছে। এছাড়াও তিনি বাংলাদেশ টেলিভিশন, সংসদ বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক এবং বাংলাদেশ বেতারের নিয়মিত অনুষ্ঠান ঘোষিকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION