1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Title :
সেই মেধাবী ছেলেটি এখন ডা. সুমন রায় বোয়ালমারীতে বোনের জমি ক্রয়কে কেন্দ্র করে ভাইকে হত্যাচেষ্টা বোয়ালমারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন চাচার বিরুদ্ধে দরবার শরীফের অবৈধ দখল অনুমতি ছাড়া ওরশ আয়োজনের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের কৃতিসন্তান প্রমিত সাহা ও মাহবুব আলমকে সংবর্ধনা মাননীয় এমপি মহোদয়ের সাথে একদিন বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল দরবার শরীফ দখল ও ৪৮তম বার্ষিক ওরশ বন্ধের দাবিতে জেলা প্রশাসকসহ একাধিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ বোয়ালমারীর কিশোর শ্রমিক সজীব হত্যার মূল অভিযুক্ত রিহাত শেখকে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ আজিজুল হক

বোয়ালমারীতে কেয়ার ডিজিটাল ল্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১০১৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে কেয়ার ডিজিটাল ল্যাবের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ময়না ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শনিবার (২৪ আগস্ট) বিকেল ৩টা থেকে এ ক্যাম্পেইন শুরু হয়। ক্যাম্পেইনে প্রান্তিক গ্রামাঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসা সেবা প্রধান করেন মেডিসিন, নিউরোমেডিসিন, হৃদরোগ, হাঁপানি, লিভার, পরিপাকতন্ত্র ও চর্ম রোগে অভিজ্ঞ ডা. মো. শরিফুল ইসলাম। বোয়ালমারী ওয়াবদা মোড়স্থ কেয়ার ডিজিটাল ল্যাবের অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। ফ্রি চিকিৎসা সেবা প্রদানে সহযোগিতা করেন কেয়ার ডিজিটাল ল্যাবের ম্যানেজার মো. রাসেল কাজী, ডাক্তারের সহকারী মো. রমিন মোল্যা ও কবিতা রাণী। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে আসা শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
পেটের সমস্যা নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে আসা ময়না গ্রামের ষাটোর্ধ মো. কবির মিয়া বলেন, আমরা গরিব মানুষ। সব সময় ভিজিট দিয়ে ভালো ডাক্তার দেখাতে পারি না। আজ ফ্রিতে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারছি। ডাক্তার বলেছে, ঠিকমতো ঔষধ খেলে আমি দ্রুতই সুস্থ হয়ে যাবো।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা পেয়ে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION