1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

বোয়ালমারীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৫৬৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬ বছরে পদার্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বোয়ালমারী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ উপলক্ষে ১ জানুয়ারি বুধবার সকালে স্থানীয় বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে ৪টায় বোয়ালমারী পৌর ছাত্রদলের আহবায়ক মাহফুজ মিয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ওয়াপদা মোড়স্থ কাজী হারুন শপিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোয়ালমারী পৌর ছাত্রদলের আহবায়ক মো. মাহফুজ মিয়ার সভাপতিত্বে এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর ১ আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু। বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. শাহাবাজ মিয়া, ছাত্রদল নেতা কাজী সাব্বির আহমেদ, মো. জুয়েল মোল্যা, সাদমান পাপ্পু। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া মোল্যা সুমন। সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারেকুজ্জামান ইমন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুস ছবুর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, কেন্দ্রীয় ‍কৃষকদলের সদস্য মো. আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসূল বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার শামীম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহাবুব হাসান সজিব, যুবদল নেতা দুখু, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হোসেন সালেহ্ রুবেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION