1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

মাওলানা আবুল কালাম আযাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গনসমাবেশ

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১০৬৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মাওলানা আবুল কালাম আযাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ও নিঃশর্ত মুক্তি চেয়ে গনসমাবেশ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বোয়ালমারী ও সালথা উপজেলার কয়েক হাজার লোক অংশগ্রহণ করে মাওলানা আবুল কালাম আযাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

গণসমাবেশে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু মিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মিথ্যা ও হয়রানিমুলক মামলা দায়ের করে। মামলায় আওয়ামীলীগের দোসররা মিথ্যা স্বাক্ষী দেয়। প্রকৃতপক্ষে আবুল কালাম আজাদ ধর্মপ্রাণ লোক ছিলেন। ইসলাম ধর্মের প্রচারে বিভিন্ন টিভি চ্যানেলে ও সামাজিক অনুষ্ঠানে যোগদান করতেন। তাঁর হাত ধরে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আবুল কালাম আজাদের জনপ্রিয়তায় ইর্শান্বিত হয়ে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাকে প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। আমরা তাঁর নিঃশর্ত মুক্তি চাই।
পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুব হাসান সজিবের সঞ্চালনায় গণসমাবেশে বক্তব্য রাখেন সুলতানীয়া দাখিল মাদ্রাসার সুপার শাহ মো. হাবিবুল্লাহ, বিএনপি নেতা কাজী ইলিয়াস, আলহাজ্ব টুলু মিয়া, অ্যাড. জাহিদুল ইসলাম লাবলু, মো. রফিক মোল্যা, যুবদল নেতা শাহ মো. উজ্জ্বল মুন্সী, প্রফেসর মো. জয়নাল, মো. হান্নান মোল্যা, মো. মঞ্জু মাতুব্বর প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মো. আক্কাস মাতুব্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION