1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Title :
সেই মেধাবী ছেলেটি এখন ডা. সুমন রায় বোয়ালমারীতে বোনের জমি ক্রয়কে কেন্দ্র করে ভাইকে হত্যাচেষ্টা বোয়ালমারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন চাচার বিরুদ্ধে দরবার শরীফের অবৈধ দখল অনুমতি ছাড়া ওরশ আয়োজনের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের কৃতিসন্তান প্রমিত সাহা ও মাহবুব আলমকে সংবর্ধনা মাননীয় এমপি মহোদয়ের সাথে একদিন বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল দরবার শরীফ দখল ও ৪৮তম বার্ষিক ওরশ বন্ধের দাবিতে জেলা প্রশাসকসহ একাধিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ বোয়ালমারীর কিশোর শ্রমিক সজীব হত্যার মূল অভিযুক্ত রিহাত শেখকে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ আজিজুল হক

ফরিদপুরে নিরাপদ সবজি উৎপাদনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৪৫ Time View

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে আরএমটিপি প্রকল্পের আওতায় ‘ইকোলজি-বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের শোলাকুন্ডু এলাকায় বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের উপ-প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বাস্তবায়ন করছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।
নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম।
প্রকল্পটির মার্কেটিং অফিসার রাশেদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা লতিফা, প্রকল্পটির ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর রোকসানা পারভীনসহ বিভিন্ন বীজ কোম্পানীর প্রতিনিধিগণ।
এ সময় বক্তারা নিরাপদ সবজি চাষে গুরুত্ব দিয়ে বলেন, আগে সবজি ক্ষেতে কৃষকরা মনগড়া কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করতেন। যা স্বাস্থের জন্য অত্যন্ত ক্ষতিকর। জৈব সার, ফেরোমন ফাঁদ, আঠালো হলুদ ফাঁদ ও মালচিং পেপার সম্পর্কে জানতো না। এসডিসি ও উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ ও প্রণোদনা নিয়ে অনেকেই এখন জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করছেন। পোকা মাকড় দমনের জন্য ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ ও জৈব বালাইনাশক ব্যবহার করছেন। এ পদ্ধতির মাধ্যমে সবজি উৎপাদনে খরচ কম এবং ফলন ভালো হয়। সবজির গুণগত মানও ভালো থাকে। যা স্বাস্থ্যের জন্য উপকারী। এই প্রকল্পের আওতায় বিষমুক্ত বিভিন্ন জাতের সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন অনেক কৃষক। প্রকল্পভুক্ত কৃষকদের পাশাপাশি নিরাপদ সবজি চাষে উৎসাহিত হচ্ছেন এলাকার বিপুল সংখ্যক কৃষক। মাঠ দিবসে প্রকল্পটির অন্যান্য কর্মকর্তাসহ এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION