1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

অপারেশন ডেভিল হান্ট সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ আ’লীগ নেতা গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: যৌথ বাহিনী পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ এ ফরিদপুরে বোয়ালমারী ও আলফাডাঙ্গায় সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানা পুলিশ।
পুলিশ জানায়, রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ও দিবাগত রাতে বিভিন্ন স্থান থেকে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি ও সহযোগিতার তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, বোয়ালমারী উপজেলার দাদপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শামীম মোল্যা (৫৫), বোয়ালমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন (৫০)। আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকরামুজ্জামান ওরফে কুয়েতী আকরাম (৬৫) ও বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাকিল আহম্মেদ (৩৮), সে আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধা- জালাল উদ্দিন আহমেদের ছেলে। তাকে বোয়ালমারীর গুনবহা তালতলা বাজার থেকে রবিবার বিকালে যৌথ বাহিনীর সহযোগিতায় গ্রেপ্তার করে আলফাডাঙ্গা থানা পুলিশ ।
এছাড়া সাবেক ইউপি চেয়ারম্যান শামীম আহমেদকে উপজেলার চিতারবাজার ও আনোয়ার হোসেনকে সৈয়দপুর থেকে গভীর রাতে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। অপরদিকে একই দিন কুয়েতি আকরামকে আলফাডাঙ্গার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন- রবিবার দিবাগত গভীর রাতে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অপরাধে ২জনকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, চলমান পরিস্থিতিতে আলফাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায় বোয়ালমারী ও আলফাডাঙ্গার ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গ্রেপ্তারকৃতদের ফরিদপুর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION