1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

বোয়ালমারী উপজেলা নির্বাচন অফিসের সামনে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৫৬০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইসি সচিবালয় ও সারাদেশে নির্বাচন অফিসের সামনে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করেছে ইসির কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এই ঘোষণা দেন। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে বোয়ালমারী উপজেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল বলেন, বিগত সরকার এনআইডি প্রথমে সুরক্ষা সেবা বিভাগে নেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু সবাই চায় এটি ইসির অধীনে থাকুক। অন্তবর্তী সরকার উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত নেয় এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করে তা ইসির অধীনেই ন্যস্ত করার। কিন্তু আরেকটি উদ্যোগ মাঝখানে নেওয়া হয়েছে, আলাদা কমিশন গঠন করে এনআইডি পরিচালনার জন্য। তিনি আরও বলেন, গত ৫ মার্চ এনআইডি এখানেই রাখার দৃশ্যমান উদ্যোগ নিতে কমিশনের কাছে স্মারকলিপি দেয়া হয়েছিল, সরকার ও কমিশনের দৃশ্যমান উদ্যোগের জন্য। কমিশন একমত পোষণ করে ৯ তারিখে সরকারকে চিঠি দিয়েছে। কমিশনের কাছ থেকে সাড়া পেলেও সরকারের কোনো কিছু আমরা পাইনি। তাই পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৩ মার্চ ‘স্ট্যান্ড ফর এনাইডি’ কর্মসূচিতে (মানববন্ধন) পালন করছি। সারা দেশে সব নির্বাচন কমিশনের কার্যালয়ে সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত কর্মসূচি পালিত হয়েছে। এরমধ্যে কোনো সাড়া না পেলে পরবর্তীতে কেন্দ্রে থেকে যে ঘোষণা আসবে তা আমরা পালন করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION