1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
Title :
বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” বোয়ালমারীতে আঞ্জুমানের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান

বোয়ালমারীতে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৪৯৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আবহমান বাংলায় অত্যন্ত জনপ্রিয় গ্রামীণ খেলা হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন শুক্রবার রাতে উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর-চন্দনী বাজার সংলগ্ন নদীয়ার চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চন্দনী-উমরনগর যুব সমাজের উদ্যোগে ঈদ পরবর্তী আনন্দ আয়োজনের অংশ হিসেবে এই হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির উদ্বোধন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তরুণ রাজনীতিবিদ, সমাজসেবক, জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবুল বাসার বিপ্লব।
এসময় তিনি গ্রামীণ ঐতিহ্যের ধারক হাডুডু খেলাসহ গ্রামীণ খেলাধূলার চর্চা ও তা সুন্দর আয়োজনের মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মানে ভূমিকা রাখায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। এছাড়া এধরণের আয়োজনে তিনি সবসময় পাশে থাকবেন বলে অঙ্গীকারবদ্ধ হন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো. ফোয়াদ হোসেন, ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম, আলী আসগর আমীন, বোয়ালমারী উপজেলা জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক শাহ মো. জাকারিয়া, ইসারত খান, মো. মিলন হোসেন প্রমুখ।
প্রতিযোগিতায় উমরনগর চন্দনী বিবাহিত দলকে পরাস্ত করে উমরনগর অবিবাহিত যুবদল বিজয় অর্জন করে। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION