1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
Title :
বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” বোয়ালমারীতে আঞ্জুমানের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মধুখালীতে লিফলেট বিতরণ

  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৮৩০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ফরিদপুরের মধুখালীতে লিফলেট বিতরণ করেছেন ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু। রবিবার (২৯ জুন) বিকেলে উপজেলার নওয়াপাড়া বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় সামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় রাষ্ট্র মেরামতের লক্ষ্যে তারেক রহমানের দেওয়া ৩১ দফার লিফলেট জনমানুষের কাছে পৌঁছে দিচ্ছি। যাতে সবাই এ সকল দফা সম্পর্কে জানতে পারেন। আমার নির্বাচনী এলাকায় তারেক রহমানের উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, মধুখালী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াসিন বিশ্বাস জাপান, মধুখালী পৌর বিএনপির সাবেক সাহিত্য সম্পাদক কামাল উদ্দিন, বোয়ালমারী পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল, বিএনপি নেতা আকবার শেখ, মো. আনিসুজ্জামান (মীর আনিস), ওলামাদল নেতা দাউদ আলী মোল্যা, ছাত্রদল নেতা জুয়েল, সাব্বির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION