1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Title :
বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” বোয়ালমারীতে আঞ্জুমানের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান

ফরিদপুর ১ আসনের তিন উপজেলায় মনিরুজ্জামান মনিরের জন্মদিন পালন

  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬৩৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির এর জন্মদিন পালন করেছে বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের নেতৃবৃন্দরা। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা তিনটিতে কেক কেটে জাকজমকপূর্ণ ভাবে তার জন্মদিন উদযাপন করে নেতাকর্মীরা। এ সময় তারা মনিরুজ্জামান মনিরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু করে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করেন। নেতাকর্মীরা ফরিদপুর ১ আসনে মনিরুজ্জামান মনিরকে বিএনপির মনোনীত এমপি প্রার্থী হিসেবে দেখতে চান এবং নির্বাচিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চান।
বোয়ালমারীতে জন্মদিন উদযাপন অনুষ্ঠানে পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আরাফাত রহমান কোকো ‍যুব ও ক্রীড়া সংসদের সভাপতি মামুন মৃধা মিরাজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক খন্দকার কামরুজ্জামান কামাল, যুবদল নেতা সোহেল রানা, বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক শেখ ফয়সাল, দাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাবের বিশ্বাস, যুবদল নেতা লিপ্টু ঠাকুর, পৌর আরাফাত রহমান কোকো ‍যুব ও ক্রীড়া সংসদের সভাপতি হারুন শেখ, ওমর মৃধা উপস্থিত ছিলেন প্রমুখ।
মধুখালীতে যুবদল নেতা আবিদ মোস্তফা তাজের সঞ্চালনায় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলফাডাঙ্গায় উপজেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি শেখ ওলিয়ার রহমানের সঞ্চালনায় বিএনপি নেতা জাহিদ মোল্যা, যুবদল নেতা ইমদাদ হোসেন, পলাশ মোল্যা, মাহাবুবুর রহমান, মহিলাদল নেত্রী তনুজা পারভীনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION