1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Title :
সেই মেধাবী ছেলেটি এখন ডা. সুমন রায় বোয়ালমারীতে বোনের জমি ক্রয়কে কেন্দ্র করে ভাইকে হত্যাচেষ্টা বোয়ালমারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন চাচার বিরুদ্ধে দরবার শরীফের অবৈধ দখল অনুমতি ছাড়া ওরশ আয়োজনের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের কৃতিসন্তান প্রমিত সাহা ও মাহবুব আলমকে সংবর্ধনা মাননীয় এমপি মহোদয়ের সাথে একদিন বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল দরবার শরীফ দখল ও ৪৮তম বার্ষিক ওরশ বন্ধের দাবিতে জেলা প্রশাসকসহ একাধিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ বোয়ালমারীর কিশোর শ্রমিক সজীব হত্যার মূল অভিযুক্ত রিহাত শেখকে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ আজিজুল হক

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলর জিল্লুর রহমান আ. হক স্মৃতি ৮ দলীয় ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সাবেক কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা জিল্লুর রহমান আ. হক স্মৃতি ৮ দলীয় ডে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় হেলিপোর্ট মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টের উদ্বোধন করেন মরহুম জিল্লুর রহমান আ. হকের ছেলে মো. কামাল শেখ। বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং পৌরসভার ৫নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আ. কাদের শেখ এর সার্বিক তত্ত্বাবধানে ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত টুর্ণামেন্টের বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আ. সামাদ খান, বোয়ালমারী উপজেলা ওলামাদলের আহবায়ক ও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মুন্সী সিরাজুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাদি শেখ, সহসভাপতি মো. হেমায়েত হোসেন হিরু, এসআই মাহমুদুল হাসান, সৌদি প্রবাসি মো. রুবেল মিয়া, সাবেক ছাত্রনেতা শেখ সালাউদ্দিন সুমন, ফরিদপুর শহরের সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক মোল্যা। এ সময় স্থানীয় ক্রীড়ামোদী বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। বীরমুক্তিযোদ্ধা জিল্লুর রহমান আ. হক স্মৃতি ৮ দলীয় ডে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টে কলেজ রোড ক্রিকেট একাদশ রানার্সআপ এবং জননী ডায়াগনস্টিক সেন্টার ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION