1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে গণভোটের পক্ষে ছাত্রশিবিরের লিফলেট বিতরণ এনসিপির একমাত্র বিদ্রোহী প্রার্থী জেলা আহবায়ক হাসিবুর রহমানকে অব্যাহতি জুলাইযোদ্ধাদের প্রতিশ্রুতি রক্ষার্থে স্বতন্ত্র প্রার্থী এনসিপির আহবায়ক হাসিবুর রহমান অপু ফরিদপুর ১ আসনের ধানের শীষের প্রচারণার দায়িত্ব পেলেন শাকিল মুন্সি *যৌথবাহিনীর বিশেষ অভিযানে বোয়ালমারীর কামারগ্রাম থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক* আওয়ামীলীগ নেতা পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান-মান্নান মাতুব্বর বি.এন.পিতে যোগদান মাসুদ রানা আসলেই একজন সমাজসেবক ও দানবীর যে বোয়ালমারীতে ট্রেন দূর্ঘটনায় নিহত ও আহতদের পাশে খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে মাটি কেটে বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা ফরিদপুর-১ আসনে বিদ্রোহী প্রার্থী জেলা এনসিপির আহবায়ক হাসিবুর রহমান অপু ঠাকুর

*যৌথবাহিনীর বিশেষ অভিযানে বোয়ালমারীর কামারগ্রাম থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক*

  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ Time View

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কামারগ্রাম এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে যৌথবাহিনীর তৎপরতায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

জানা যায়, ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বোয়ালমারী উপজেলার কামারগ্রাম এলাকায় ৯ পদাতিক ডিভিশনের, ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি বিশেষ মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক লেনদেনরত অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়।
অভিযানে আটককৃত ব্যক্তির নাম ডি.জে. মাহফুজ (৩২)। এ সময় তার কাছ থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে বোয়ালমারী এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
যৌথবাহিনীর এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। স্থানীয়রা জানান, সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানের ফলে মাদক কারবারিদের আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে, যা সমাজকে মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত ইয়াবাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION