1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Title :
আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন

বোয়ালমারীতে মাটি কেটে বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৫০৭ Time View

বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি : সরকারি আইনের তোয়াক্কা না করে মাটি কেটে বিক্রির দায়ে জিহাদ মৃধা নামে এক মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত আটক করে ২৫ হাজার টাকা জরিমানা নগদ আদায় করেছে । এমন কাজ আর ভবিষ্যতে করবেনা মর্মে মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত মাটি ব্যবসায়ী মো. জিহাদ মৃধা (৩০) চতুল গ্রামে বারিক মৃধার ছেলে।

বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের দাদুড়িয়া বিলের ভেতর দীর্ঘদিন এস্কাভেটর দিয়ে মাটি কেটে ট্রাক ও ট্রলী যোগে বহন করে বিভিন্ন স্থানে ভরট কাজে বিক্রি করে আসছিল। এর প্রভাবে ফসলী জমি পর্যায়ক্রমে হ্রাস হয়ে যাচ্ছিল। ফসলী জমি রক্ষার্থে ভ্রাম্যমাণ আদালতে জিহাদকে আটক করে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাটি ব্যবসায়ী দীর্ঘদিন যাবত মাটি কেটে বাহিরে বিক্রি করছিল। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এমন ধরণের কাজ আর করবেনা মর্মে মুসলেকা দিয়ে ছাড়া পান।

বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার ভূমি শিব্বির আহমেদ বলেন, ফসলী কিংবা কোন প্রকার জমির মাটি বিনা অনুমতিতে কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রাথমিক ভাবে মাটি ব্যবসায়ী জিহাদ মৃধাকে ২৫ হাজার টাকা জরিমান করা হয়। মুসলেকা দিয়ে তিনি ছাড়া পান। কেউ মাটি কাটতে বা বিক্রি করতে পারবেনা। এমন অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION