1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Title :
আলফাডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক কারবারীর কারাদণ্ড আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন মুন্সি বিল্লাল হুসাইন বোয়ালমারী জর্জ একাডেমীর নতুন কমিটির প্রথম মিটিং কাদিরদিতে অবৈধ হাসপাতালে ভ্রাম্যমান আদালতের সিলগালা ও আর্থিক জরিমানা বোয়ালমারীতে বর্ণাঢ্য বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চিকিৎসার টাকার অভাবে থমকে ছিল জীবন, চার রোগীর পাশে বিএনপি নেতা শেখ আজিজুল পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত

আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন মুন্সি বিল্লাল হুসাইন

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View
মিয়া রাকিবুল: মেধা মূল্যায়ন ও শিক্ষার মানোন্নয়নে উৎসাহ জোগাতে ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মুন্সি বিল্লাল হুসাইনের সার্বিক উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন এবং জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, নগদ সম্মাননা ও ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়।
​বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মুন্সি বিল্লাল হুসাইন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠলে দেশ, বিদ্যালয় ও নিজ এলাকার সুনাম বৃদ্ধি পাবে। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উন্নয়নই দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে পারে। ভবিষ্যৎ জীবনে শিক্ষার্থীরা শিক্ষক, চিকিৎসক বা প্রকৌশলী যে পেশায়ই যুক্ত হোক না কেন, তাদের মূল লক্ষ্য হতে হবে একটি সুন্দর ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা।
​বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক এ এম এম মেস্তাফিজুল ইসলাম, সহকারী শিক্ষক শাহাজান কবীর, আবুল বাসার শেখ ও মো. মোজাহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।
অনুষ্ঠানে সংবর্ধিত কৃতি শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকবৃন্দ অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন। বক্তারা জানান, এমন শিক্ষাবান্ধব উদ্যোগ তরুণ সমাজকে পড়ালেখায় আরও অনুপ্রাণিত করবে। পরবর্তীতে এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION