1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও!

বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ Time View

রুবেল বিশ্বাস: ফরিদপুরের বোয়ালমারীতে পৈতৃক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তাঁর স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ওই সেনা সদস্যের একটি পা ভেঙে গেছে। বর্তমানে তিনি ও তাঁর স্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর গ্রামের মৃত আজাহার শেখের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আব্দুর রহমানের (৪৮) সাথে তাঁর ছোট ভাই মোঃ মিজানুর শেখ ও আমিনুর শেখসহ পরিবারের অন্য সদস্যদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মিজানুর শেখ (৪০), ইয়াসিন শেখ (২২), আমিনুর শেখ (৩৮) ও ওমর শেখ (১৮) সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুর রহমানের মালিকানাধীন জমি থেকে জোরপূর্বক একটি বড় নিম গাছ কাটতে শুরু করেন। আব্দুর রহমান এতে বাধা দিলে বিবাদীরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরিবারসহ খুন-জখমের হুমকি দেয়। এ ঘটনায় ওইদিনই বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগের প্রেক্ষিতে বোয়ালমারী থানার এসআই মো. ফয়সাল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষের মধ্যে একটি শান্তিপূর্ণ সমাধান করে দেন। তবে পরদিন ২০ সেপ্টেম্বর সকালে বিবাদীরা কাটা নিমগাছটি সরিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশ সেটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

থানা থেকে গাছ জব্দ করার জেরে ক্ষিপ্ত হয়ে গত রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিবাদীরা পুনরায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। স্বামীর ডাক-চিৎকার শুনে স্ত্রী সেলিনা বেগম এগিয়ে এলে তাঁকেও নির্মমভাবে মারধর করা হয়। ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে আব্দুর রহমানের একটি পা ভেঙে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী আব্দুর রহমান বলেন, “বিবাদীরা দীর্ঘদিন ধরে আমাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার পাঁয়তারা করছে। প্রকাশ্য দিবালোকে অন্যায়ভাবে আমার জায়গার গাছ কেটে নিয়ে গেছে। প্রতিবাদ করায় তারা আমাকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে। এখন এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও জীবনের নিরাপত্তা চাই।”

বিবাদী আমিনুর শেখের ০১৮৫৬-২৬৯০৯৭ নম্বরে একাধিকবার কল করলেও রিসিভি না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বোয়ালমারী থানার এসআই মো. ফয়সাল আহমেদ জানান, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের মধ্যে মীমাংসা করে দিয়েছিলাম। পরদিন বিবাদীরা গাছটি সরিয়ে নেয়ার চেষ্টা করলে খবর পেয়ে গাছের গুড়িগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে পরবর্তীতে মারামারির সংবাদ পেয়ে পুনরায় ঘটনাস্থলে গিয়ে বিবাদীদের কাউকে পাওয়া যায়নি।’

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION