1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Title :
সেই মেধাবী ছেলেটি এখন ডা. সুমন রায় বোয়ালমারীতে বোনের জমি ক্রয়কে কেন্দ্র করে ভাইকে হত্যাচেষ্টা বোয়ালমারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন চাচার বিরুদ্ধে দরবার শরীফের অবৈধ দখল অনুমতি ছাড়া ওরশ আয়োজনের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের কৃতিসন্তান প্রমিত সাহা ও মাহবুব আলমকে সংবর্ধনা মাননীয় এমপি মহোদয়ের সাথে একদিন বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল দরবার শরীফ দখল ও ৪৮তম বার্ষিক ওরশ বন্ধের দাবিতে জেলা প্রশাসকসহ একাধিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ বোয়ালমারীর কিশোর শ্রমিক সজীব হত্যার মূল অভিযুক্ত রিহাত শেখকে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ আজিজুল হক

বোয়ালমারীতে গণভোটের পক্ষে ছাত্রশিবিরের লিফলেট বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ‘রাষ্ট্রকাঠামো সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে হ্যাঁ বলুন’ সম্বলিত লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ফরিদপুর জেলা, বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রশিবিরের নেতাকর্মীরা মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বোয়ালমারী চৌরাস্তা থেকে শুরু করে বাজারের বিভিন্ন দোকান ও নানা শ্রেণীপেশার মানুষকে গণভোটে হ্যাঁ এর পক্ষে উদ্বুদ্ধ করতে এসব লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরনের পূর্বে এক সংক্ষিপ্ত পথসভায় ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ্ বলেন, আমরা এদেশকে একটি ন্যায়, বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র নির্মাণের জন্য বিগত ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়েছি জুলাই আন্দোলনের মাধ্যমে। আমরা এমন একটা রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে কোনো চাঁদাবাজি, ঘুষ-দুর্নীতি, বৈষম্য থাকবে না। যেখানে সকলেই নিজের নাগরিক অধিকার নিয়ে সুখে শান্তি বসবাস করতে পারবে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রকাঠামো সংস্কার, ন্যায়ের আকাঙ্খা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় গণভোটে হ্যাঁ এর পক্ষে সমর্থন দিন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক এইচআরডি সম্পাদক সৈয়দ সাজ্জাদ আলী বলেন, যে আকাঙ্খা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে ২ হাজার ছাত্রজনতা জীবন দিয়েছে, জুলাই সনদের আইনী ভিত্তি ও গণভোটে হ্যাঁ বিজয়ী হলে সেই আকাঙ্খার বাস্তবায়ন হবে। আমরা আর পুরাতন বন্দোবস্ত চাই না। রাষ্ট্রকাঠামো মেরামতে আমরা নতুন বন্দোবস্ত চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ও জুলাই সনদের ওপর ভিত্তি করে নতুন বাংলাদেশ গঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, একটি দলের মধ্যে ‍মুনাফেকি আচরণ লক্ষ্য করা যাচ্ছে। তারা স্টেজে হ্যাঁ ভোটের পক্ষে বললেও বাস্তবে ভোটারদের কাছে গিয়ে না ভোটের আহবান করছে। এদেশের মানুষ এখন আর দ্বিমুখী আচরণ বিশ্বাস করে না। জনগণ সত্যের ও ন্যায়ের পক্ষে মতপ্রকাশ করে হ্যাঁ ভোটকে সমর্থন দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসবে।
এ সময় অন্যান্যের মধ্যে ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী সালাউদ্দিন মোল্যাসহ ফরিদপুর জেলা, বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রশিবিরের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION