
বোয়ালমারী প্রতিনিধি: বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের কৃতিসন্তান ডা. প্রমিত সাহা ও শিক্ষক মাহবুব আলমকে সংবর্ধনা দিয়েছে ৫নং ওয়ার্ডের যুব সমাজ। ৪৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ডা. প্রমিত সাহা পাশ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেন এবং মাহাবুব আলম ৪৪তম বিসিএসে সহকারী শিক্ষক হিসেবে উত্তীর্ণ হয়েছেন। ডা. প্রমিত সাহা ও শিক্ষক মাহাবুব আলম উপস্থিত থেকে সংবর্ধনা স্মারক গ্রহণ করেন। তাদের এই সাফল্যে গর্বিত হয়ে এবং এলাকার মেধাবী যুবাদের উৎসাহিত করতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ৫নং ওয়ার্ডের যুবসমাজ। ব্যতিক্রমী এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌরসভার ৫নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আ. কাদের শেখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. নাছিরুল ইসলাম, খালিদ হাসান, ইমামুল, নাদের, মাহিম, হাবিবুল্লাহসহ অনেকে। আয়োজক কমিটির পক্ষ থেকে আ. কাদের শেখ জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।