1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Title :
সেই মেধাবী ছেলেটি এখন ডা. সুমন রায় বোয়ালমারীতে বোনের জমি ক্রয়কে কেন্দ্র করে ভাইকে হত্যাচেষ্টা বোয়ালমারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন চাচার বিরুদ্ধে দরবার শরীফের অবৈধ দখল অনুমতি ছাড়া ওরশ আয়োজনের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের কৃতিসন্তান প্রমিত সাহা ও মাহবুব আলমকে সংবর্ধনা মাননীয় এমপি মহোদয়ের সাথে একদিন বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল দরবার শরীফ দখল ও ৪৮তম বার্ষিক ওরশ বন্ধের দাবিতে জেলা প্রশাসকসহ একাধিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ বোয়ালমারীর কিশোর শ্রমিক সজীব হত্যার মূল অভিযুক্ত রিহাত শেখকে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ আজিজুল হক

বোয়ালমারীতে বোনের জমি ক্রয়কে কেন্দ্র করে ভাইকে হত্যাচেষ্টা

  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বোনের সম্পত্তি ক্রয় করায় ক্ষিপ্ত হয়ে ছোট ভাইকে হত্যার চেষ্টা চালিয়েছে বড় ভাই ও তার স্ত্রী। বড় ভাইয়ের ধারাল অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছেন ছোটভাই।
১১ মার্চ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী গ্রামের মৃত উতার উদ্দিন মোল্যার ছেলে ইকতার মোল্যা ও মো. জিন্নাত আলী আপন ভাই। সম্প্রতি পৈত্রিক সূত্রে প্রাপ্ত ছোট বোনের নিকট থেকে বসতবাড়ির একটি অংশ ক্রয় করে মো. জিন্নাত আলী। যা নামে মাত্র মূল্য ক্রয় করতে চেয়েছিল বড় ভাই ইকতার মোল্যা। সে সম্পত্তি বাজার দরে জিন্নাত আলী ক্রয় করলে এতে ক্ষিপ্ত হয়ে ছোটভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ইকতার মোল্যা ও তার স্ত্রী মর্জিনা বেগম। তাদেরকে রমজান মাসে গালিগালাজ করতে নিষেধ করলে ইকতার মোল্যা ঘর থেকে ধারালো অস্ত্র সজ্জিত হয়ে ছোটভাইকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত আক্রমণ চালায় ও এলোপাতাড়ি কোপতে থাকে। বড় ভাইয়ের রামদার কোপে মাথা সহ শরীরের নানাস্থানে মারাত্মক আহত হন সে। এসময় বাধা দেওয়ার চেষ্টা করলে জিন্নাত আলীর স্ত্রী খাদিজা বেগমের উপরও হামলা চালায় ইকতার মোল্যা ও তার স্ত্রী মর্জিনা বেগম। খাদিজা বেগম জানান আমার স্বামীর উপর হামলার সময় আমি হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করি তারা এসময় আমার চুল ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে ও আমার গলায় থাকা একটি ৮ আনা ওজনের স্বর্ণর চেন ছিনিয়ে নেয় যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। এসময় আমাদের চিৎকারে আস পাশের লোকজন ছুটে এসে আমাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনপ ভর্তি করে। এবিষয়ে খাদিজা বেগম বাদি হয়ে বোয়ালমারী থানায় ইকতার মোল্যা ও তার স্ত্রী মর্জিনা বেগমকে আসামী করে একটি হত্যাচেষ্টার মামলার অভিযোগ দায়ের করেছেন।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো আনোয়ার হোসেন জানান – অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION