1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে পরকীয়ায় বাধা দেওয়ায় বসতবাড়িতে হামলার অভিযোগ জমি দখল ও উচ্ছেদের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন, কি বলেছেন বোন!? গুলি করে ছোটভাইকে হত্যা গোলাম কবির স্ত্রীসহ তিন দিনের রিমান্ডে ঝিনাইদহে মিশ্র ফল চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত বোয়ালমারীতে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত সেই মেধাবী ছেলেটি এখন ডা. সুমন রায় বোয়ালমারীতে বোনের জমি ক্রয়কে কেন্দ্র করে ভাইকে হত্যাচেষ্টা বোয়ালমারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন চাচার বিরুদ্ধে দরবার শরীফের অবৈধ দখল অনুমতি ছাড়া ওরশ আয়োজনের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের কৃতিসন্তান প্রমিত সাহা ও মাহবুব আলমকে সংবর্ধনা

বোয়ালমারীতে পরকীয়ায় বাধা দেওয়ায় বসতবাড়িতে হামলার অভিযোগ

  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাটখোলার চরে প্রতিবেশীর স্ত্রীর সাথে পরকীয়ায় বাধা দেওয়া প্রতিপক্ষের উপর হামলা ও বসতবাড়ি ভাঙ্গচুরের অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের হামলা মারাত্মক আহত হয়েছে মো. সাইফার শেখ নামে এক কৃষক। উপজেলার ময়না ইউনিয়নের হাট খোলার চর গ্রামে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল) সন্ধার দিকে হাটখোলারচর গ্রামের।মৃত উসমান শেখের ছেলে সাইফার শেখ (৪০) এর সাথে একই গ্রামের মো. বাচ্চু শেখের ছেলে মোঃ আলী শেখ (২৮) বিরোধ ও শত্রুতা চলে আসছিলো। সম্প্রতি আলী শেখ সাইফার শেখের প্রতিবেশী এক গৃহবধূর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে যা স্থানীয়দের মধ্যে জানা জানি হয়ে যায়। এ ঘটনায় আলী শেখকে তাদের বাড়িতে আসতে নিষেধ করে সাইফার। নিষেধ অমান্য করে সে প্রতিবেশীর ঘরে আসা যাওয়া করলে বিরোধ চরম আকার ধারন করে ও শুক্রবার সন্ধ্যায় সাইফার শেখর বসতবাড়িতে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হামলা চালায় আলী শেখ ও তার দলের কয়েক জন। এসময় হামলাকারীরা বাড়ির বাউন্ডারি ও বসতঘরে ব্যাপক ভাঙ্গচুর করে। বাধা দিলে তারা সাইফার শেখের উপর হামলা চালায় ও বাঁশ ও কাঠের বাটাম দিয়ে বেদম প্রহার করে তার শোর-চৎকারে তার স্ত্রী মোছা. চায়না বেগম, মা নবিরন নেছা, ভাগ্নে মো. মোফাজ্জেল শেখ ও ভাগ্নে বউ মোছা. লায়লী বেগম বাধা দিলে হামলাকারীরা তাদেরকেও এলোপাথাড়ী ভাবে মারপিট করে সাইফার শেখের ছেলে মো রাজু শেখ ঘটনার ভিডিও চিত্র মোবাইলে ধারন করার সময় হামলাকারীরা তার মোবাইল ফোন কেড়ে নিয়ে যায়।

সাইফার শেখ বলেন – আমার শোরগোলে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলা কারীরা আমাকে ভয়ভীতি ও হত্যাকরাসহ বসতবাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনার প্রধান অভিযুক্ত মো. আলী শেখের ফোনে যোগাযোগ করলে সে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান – অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION