1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Title :
আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন

গুলি করে ছোটভাইকে হত্যা গোলাম কবির স্ত্রীসহ তিন দিনের রিমান্ডে

  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৫৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি অধ্যাপক ডা. মো. গোলাম কবির ও তার স্ত্রী হোসনে আরাকে আদালতে হাজির করা হয়েছে। আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার চতুল গ্রামে পারিবারিক জমির গাছ বিক্রিকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা উত্তপ্ত সংঘর্ষে রূপ নেয়। এ সময় বড় ভাই গোলাম কবির ক্ষিপ্ত হয়ে শর্টগান দিয়ে ছোট ভাই হুমায়ুন কবীর মিন্টুকে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলে অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হলে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION